1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
লৌহজংয়ে নতুন জাত ‘বারি চিনাবাদাম-৯’ চাষে লাভের স্বপ্ন দেখছেন কৃষকরা - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

লৌহজংয়ে নতুন জাত ‘বারি চিনাবাদাম-৯’ চাষে লাভের স্বপ্ন দেখছেন কৃষকরা

আসাদউজ্জামান,লৌহজং
  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৫৯ বার পঠিত
লৌহজংয়ে নতুন জাত ‘বারি চিনাবাদাম-৯’ চাষে লাভের স্বপ্ন দেখছেন কৃষকরা
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ ইউনিয়নের খরিয়া চরে নতুন জাতের চিনাবাদাম ‘বারি চিনাবাদাম-৯’ চাষ করে লাভের আশায় বুক বাঁধছেন স্থানীয় কৃষকরা। অনাবাদি চরাঞ্চলকে চাষের আওতায় এনে এ বছর ব্যাপক আকারে বাদাম চাষ করা হয়েছে।
বুধবার (দুপুর সাড়ে ১২টা) বাংলাদেশ চর এলাকার আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা কৃষি কর্মকর্তা মাঠ পরিদর্শন করেন এবং কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় নতুন জাতের ফসল প্রযুক্তি বিস্তার প্রদর্শনী (বারি চিনাবাদাম-৯) ঘুরে দেখা হয়।
কৃষক মোঃ লাল মিয়া মোল্লা জানান, তিনি খরিয়া চরে ৮ একর জমিতে বারি-৯ জাতের চিনাবাদাম চাষ করেছেন। গাছের বয়স বর্তমানে প্রায় ১৩০ দিন। তিনি আশা করছেন, আরও ১৫-২০ দিনের মধ্যে ফসল উত্তোলন করা যাবে এবং ফলন ভালো হবে।
আরেক কৃষক মোঃ আবু আলী বলেন, তিনি প্রায় ৫০০ শতাংশ জমিতে বাদাম চাষ করেছেন। এ পর্যন্ত তার খরচ হয়েছে প্রায় ৪ লাখ টাকা। সেচ ও উত্তোলন ব্যয়সহ মোট খরচ কিছুটা বাড়লেও তিনি আশা করছেন, ফসল বিক্রি করে প্রায় ৮ লাখ টাকা আয় করতে পারবেন।
কৃষক বাদশা শেখ বলেন, তিনি ৪০০ শতাংশ জমিতে বাদাম চাষ করে ইতোমধ্যে ভালো ফলনের আশা দেখছেন। তবে নদী ভাঙন না হলে আগামী বছর আরও বেশি জমিতে বাদাম চাষ করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, কুমারভোগ ইউনিয়নের খরিয়া ব্লক ও খরিয়া চরে প্রায় ১২ হেক্টর জমিতে বাদাম চাষ হয়েছে। কৃষি বিভাগের উদ্যোগে প্রদর্শনী ও প্রণোদনার মাধ্যমে কৃষকদের বারি-৯ জাতের বীজ সরবরাহ করা হয়েছে। এই জাতের বাদামে পোকামাকড়ের আক্রমণ তুলনামূলক কম এবং সেচের প্রয়োজনও কম হয়। গত বছরের তুলনায় এ বছর উৎপাদন বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
লৌহজং উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাসান উদ দৌলা বলেন, চরাঞ্চলের অনাবাদি জমিকে চাষের আওতায় আনতে কৃষি বিভাগ কাজ করছে। খরিয়া চরে প্রায় ১২ হেক্টর জমিতে বাদাম চাষ হয়েছে, যা এলাকার কৃষিতে নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে। কৃষকদের প্রয়োজনীয় উপকরণ ও সার্বিক সহযোগিতা প্রদান করা হয়েছে। তিনি জানান, আগামী ১৫-২০ দিনের মধ্যে বাদাম উত্তোলন শুরু হবে এবং এ বছর প্রায় ৪৫ মেট্রিক টন উৎপাদনের সম্ভাবনা রয়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাবিকুর নাহার সাবরিনা, কৃষি সহকারী কর্মকর্তা ইয়াকুব আলী, নাজমুল ইসলামসহ স্থানীয় কৃষকরা।
সার্বিকভাবে, নতুন জাত ‘বারি চিনাবাদাম-৯’ চাষে কম খরচে বেশি ফলনের সম্ভাবনা থাকায় কৃষকদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। চরাঞ্চলের অনাবাদি জমি কাজে লাগিয়ে এই চাষ ভবিষ্যতে স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন ।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর