
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মুন্সিগঞ্জ জেলা শাখার নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে জাহিদুর রহমান জামালকে সভাপতি এবং মো. রোমান হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটির অন্যান্য পদাধিকারীরা হলেন— সিনিয়র সহ-সভাপতি মো. সাফকাত হোসাইন রকি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. খালেদ হোসেন পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ আদর এবং সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম শুভ।
এছাড়া মো. নিপু হোসেনকে সহ-সভাপতি পদমর্যাদায় দপ্তর সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, নবগঠিত এ আংশিক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।