1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
আধুনিক ও মাদকমুক্ত কুমারভোগ ইউনিয়ন গড়তে চাই, জনগণকে ন্যায়বিচার দিতে চাই- মো. কাউসার তালুকদার    - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

আধুনিক ও মাদকমুক্ত কুমারভোগ ইউনিয়ন গড়তে চাই, জনগণকে ন্যায়বিচার দিতে চাই- মো. কাউসার তালুকদার   

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৩ বার পঠিত

আধুনিক ও মাদকমুক্ত কুমারভোগ ইউনিয়ন গড়তে চাই, জনগণকে ন্যায়বিচার দিতে চাই- মো. কাউসার তালুকদার

মোঃ স্বপন বেপারী  

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৪ নম্বর ওয়ার্ড থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করার ঘোষণা দিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ কাউসার তালুকদার। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কুমারভোগ সরকারি স্কুল মাঠ প্রাঙ্গণে ৪ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের আয়োজনে দোয়া ও মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

সভায় মো. কাউসার তালুকদার বলেন, তাঁর বাবা ও চাচা দীর্ঘদিন চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। তাঁদের সততা, ন্যায়বিচার ও জনসেবার আদর্শকে অনুসরণ করেই তিনি এগিয়ে যেতে চান। তিনি বলেন,আমার বাবা স্কুল, খেলার মাঠ ও হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য অবদান রেখেছেন। এসব জায়গায় বাবার স্মৃতি ও অবদান রয়েছে। তাঁর কাছ থেকেই আমি সততা ও ন্যায়বিচারের শিক্ষা পেয়েছি। নির্বাচিত হলে সেই আদর্শ অক্ষরে অক্ষরে পালন করব।
তিনি আরও বলেন,চেয়ারম্যানের মূল দায়িত্ব হলো সাধারণ মানুষকে ন্যায়বিচার নিশ্চিত করা। ভাইয়ে ভাইয়ে মামলা, ঝগড়া-বিবাদ হলে মানুষ যেন থানা,কোর্ট পর্যন্ত যেতে বাধ্য না হয়, স্থানীয়ভাবেই যেন সুষ্ঠু সমাধান পায়,সেই ব্যবস্থা করতে চাই।
মো. কাউসার তালুকদার বলেন, জনগণ তাঁকে সহযোগিতা করে নির্বাচিত করলে কুমারভোগ ইউনিয়নকে আধুনিক ও মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। একই সঙ্গে সাধারণ মানুষের অধিকার, ন্যায়বিচার ও এলাকার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।
তিনি বলেন,আমাদের পরিবার দীর্ঘ ২৫ বছর ধরে জনগণের সেবা করে আসছে। আমার বাবা ও চাচা চেয়ারম্যান ছিলেন। তাঁদের সময়ে আমাদের পরিবারের বিরুদ্ধে কোনো কলঙ্ক নেই। আমিও কথা দিচ্ছি,জনগণের আমানতের সঙ্গে বেঈমানি করব না, ন্যায়বিচার ও সুষ্ঠু বিচার প্রতিষ্ঠায় কাজ করব।
এ সময় আরও বক্তব্য দেন কুমারভোগ ইউনিয়নের বিএনপির নেতাকর্মী ও সাধারণ জনগণ।
সভায় সভাপতিত্ব করেন স্বপন খান। এতে কুমারভোগ ইউনিয়নের বিভিন্ন শ্রেণি পেশার সাধারণ মানুষ ও মহিলা দলের নেত্রীরা উপস্থিত ছিলেন। সভাটি কুমারভোগ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের আয়োজনে অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর