1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
টঙ্গীবাড়ীতে বাঁশ বিক্রির জমজমাট হাঁট  - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

টঙ্গীবাড়ীতে বাঁশ বিক্রির জমজমাট হাঁট 

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ১৫৭ বার পঠিত
munshiganjerbarta

বর্ষন মোহাম্মদ:
টঙ্গীবাড়ীতে বাঁশ বিক্রির হাট বসেছে। উপজেলার বালিগাঁও ইউনিয়নের ইছামতি নদীরপাড়ে বালিগাঁও বাঁশ পট্রিতে এ বাঁশ বিক্রির হাট বসে। এই বাঁশের হাঁটে সপ্তাহের ৭ দিনই বাঁশ কেনা-বেচা চলে। প্রতিদিন উপজেলার বিভিন্ন জায়গা থেকে বাঁশ কেনার জন্য এ হাঁটে আসে সাধারণ মানুষ। মাখলা , তেলুয়া , বড়বাসা, পরাগসহ বিভিন্ন জাতের বাঁশ রয়েছে এই হাটে। তবে বাঁশ বিক্রির পাশাপাশি বাঁশের বেড়া, চায়না প্লাষ্টিক নেট, প্লাষ্টিক দড়ি সহ বিভিন্ন জিনিস পাইকারি বিক্রি হয় এই হাঁটে। মূলত মাটি ভড়াটে বাধ দেয়ার জন্য এসকল মালামাল বিক্রি হয়। নৌ পথে ময়মনসিংহ থেকে এসকল বাঁশ এনে বিক্রি করে বাঁশ বিক্রেতারা।
গতকাল রবিবার বালিগাঁও বাঁশ পট্টি গিয়ে দেখা যায়, ৩০ থেকে ৩৫ ফুট প্রতিটি বাঁশ বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৫০০ টাকা। বেড়া বিক্রি হচ্ছে ১০০০ টাকা থেকে ১২শ টাকা।বাঁশ ক্রয় করতে আশা হুমায়ুন কবির জানান, সামনে আলু রোপণ করমু তাই একটা ছাপড়া ঘর তুলতে হইবো। অহন বাঁশ কিইনা বাড়িতে জামু। বাঁশের দাম আগের চেয়ে অনেক বেশি। বাঁশের ঘোড়া কিনলাম ২৫০ টাকা করে।
বাঁশ বিক্রেতা রমজান আলী জানান, ২০ বছর ধরে এই বাঁশ ব্যবসা করে আসছি। আমি পাইকারি ও খুচরা বিক্রি করি। বাঁশ কেনার সময় ছোট-বড় বাঁশ একদামে কিনতে হয়। আমরা এখানে এনে গড় করে বিক্রি করি। নৌপথে বাঁশ আনতে খরচ বেশি। আবার ডিজেলের দাম বাড়াইছে সরকার। তাই বাঁশের দাম আগের চেয়ে একটু বেশি। উপজেলায় এই বাঁশের হাটের বেশ পরিচিতি ও সুনাম রয়েছে।
আরেক বিক্রেতা মো. সুলতান জানান, ময়মনসিংহ থেকে নৌপথে আমরা এসকল বাঁশ এনে বিক্রি করি। আমাদের এখানে বিভিন্ন সাইজ ও জাতের বাঁশ বিক্রি করে থাকি, সাইজ আকারে বাঁশের দাম নির্ধারণ করা হয়। বড় সাইজের বাঁশের মূল্য ৩০০থেকে ৪৫০টাকা প্রতি পিছ। এছাড়াও মাঝারি আকারের বাঁশ ও বাঁশের ঘোড়া ও বেড়া বিক্রি করে থাকি। আমাদের এখানে টঙ্গীবাড়ী উপজেলা ছাড়াও জেল সদর ও পাশ্ববর্তী বিভিন্ন উপজেলা থেকে ক্রেতারা বাঁশ কিনতে আসে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর