1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
লৌহজংয়ে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে প্রশাসন: নিরাপত্তা ব্যবস্থা জোরদারে দেওয়া হলো দিকনির্দেশনা - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গজারিয়ায় অসুস্থ হাসানের পাশে সমাজ উন্নয়ন সংস্থা ও গ্রামবাসী গজারিয়ায় বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ টুর্নামেন্টে সেমিফাইনালে বিশদ্রোন ভাটেরচর স্পোর্টিং ক্লাব বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার সিরাজদিখানে কোটগাঁও যুব সংঘের ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন শিংগারটেক একাদশ হারিয়ে যাওয়া ১০ বছরের শিশু আয়াতকে পরিবারের কাছে ফিরিয়ে দিল শ্রীনগর থানা পুলিশ দৈনিক মুন্সিগঞ্জের বার্তার ১ম প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানান ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) এর সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান দৈনিক মুন্সিগঞ্জের বার্তার প্রথম বর্ষপূর্তিতে মুন্সিগঞ্জ গণঅধিকার পরিষদের শুভেচ্ছা দৈনিক মুন্সিগঞ্জের বার্তার ১ম প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানান ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন অব মালখানগরের সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহাউদ্দিন বাহার জাতীয় প্রেস ক্লাবের সভাপতির সঙ্গে মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ শ্রীনগরের হীরা উত্তরার সড়ক দুর্ঘটনায় নিহত

লৌহজংয়ে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে প্রশাসন: নিরাপত্তা ব্যবস্থা জোরদারে দেওয়া হলো দিকনির্দেশনা

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ১৪৭ বার পঠিত

লৌহজংয়ে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে প্রশাসন:
নিরাপত্তা ব্যবস্থা জোরদারে দেওয়া হলো দিকনির্দেশনা

স্টাফ রিপোর্টার,

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন ও থানা পুলিশের কর্মকর্তারা। সোমবার (৫ অক্টোবর) উপজেলার তেউটিয়া, বেজগাঁও ও কনকসার ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন লৌহজং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা ববি মিতু, লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান এবং লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বোরহান উল ইসলাম।
পরিদর্শনকালে পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন কর্মকর্তারা। এ সময় মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, অগ্নিনির্বাপণ যন্ত্রের ব্যবস্থা, জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য ফোন নম্বরের তালিকা সংরক্ষণসহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হয়।
এ ছাড়া পূজামণ্ডপে আগত দর্শনার্থী ও পূজারিদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মণ্ডপ কমিটি, স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন কর্মকর্তারা।
প্রশাসনের পক্ষ থেকে পূজা উদযাপনকে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। পাশাপাশি মণ্ডপের আশপাশের পরিবেশ নিরাপদ রাখা এবং কোনো ধরনের সন্দেহজনক কর্মকাণ্ড পরিলক্ষিত হলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর পরামর্শ দেওয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর