
মুন্সিগঞ্জের লৌহজংয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার এক
মুন্সিগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে লৌহজং থানা পুলিশ। গতকাল ১৯ সেপ্টেম্বর বিকেল ৫টায় এই অভিযানে ৫০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
লৌহজং থানার এসআই (নিরস্ত্র) শাহীন মিয়া সঙ্গীয় ফোর্সসহ হলদিয়া ইউনিয়নের দক্ষিণ হলদিয়া এলাকায় ফোরকান টেপার বাড়ির সামনের পাকা রাস্তা থেকে এই অভিযান পরিচালনা করেন।
গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন পদ্মা সেতু (উত্তর) থানার খড়িয়া এলাকার মো. মেজবাহ উদ্দিনের ছেলে মো. পাপ্পু (২৩)।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।