
দৈনিক মুন্সিগঞ্জের বার্তার প্রথম বর্ষপূর্তিতে মুন্সিগঞ্জ গণঅধিকার পরিষদের শুভেচ্ছা
মুন্সীগঞ্জ প্রতিনিধি: স্থানীয় সংবাদপত্র দৈনিক মুন্সিগঞ্জের বার্তার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে পত্রিকাটির সম্পাদক, প্রকাশক, সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারীসহ পরিবারের সকল সদস্য এবং সম্মানিত পাঠক ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে মুন্সীগঞ্জ গণঅধিকার পরিষদ।
সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক শুভেচ্ছাবার্তায় বলা হয়, প্রতিষ্ঠার পর থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, জনস্বার্থের বিষয়গুলো তুলে ধরা এবং মানুষের কথা বলার যে প্রচেষ্টা পত্রিকাটি চালিয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকবে বলে তারা প্রত্যাশা করে। পত্রিকাটিকে এগিয়ে নিতে যাঁরা দিনরাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, তাঁদের প্রতিও কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।
বার্তায় আরও বলা হয়, একটি দায়িত্বশীল সংবাদমাধ্যম সমাজের অসংগতি তুলে ধরার পাশাপাশি জনসচেতনতা সৃষ্টি, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং মানুষের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ‘দৈনিক মুন্সীগঞ্জের বার্তা’ সত্য, ন্যায় ও জনস্বার্থের পক্ষে নির্ভীকভাবে কাজ করে যাবে—এটাই তাঁদের প্রত্যাশা। পাঠক ও শুভানুধ্যায়ীদের ভালোবাসা ও সহযোগিতায় পত্রিকাটির সাফল্যের যাত্রা অব্যাহত থাকুক এবং এটি আরও বহুদূর এগিয়ে যাক, এই কামনাও করা হয়।
মুন্সীগঞ্জ গণঅধিকার পরিষদের পক্ষ থেকে পত্রিকাটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও শুভকামনা জানিয়ে বলা হয়, ‘দৈনিক মুন্সীগঞ্জের বার্তা’ মানুষের আস্থা ও ভালোবাসা নিয়ে বহুদূর এগিয়ে যাক। শুভ হোক আগামীর পথচলা।
শুভেচ্ছান্তে,
প্রভাষক ফারুক হোসেন
প্রতিষ্ঠাতা, গণঅধিকার পরিষদ, মুন্সীগঞ্জ জেলা।