
সিরাজদিখানে কোটগাঁও যুব সংঘের ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন শিংগারটেক একাদশ
মোরসালিন রহমান
সিরাজদিখানে কোটগাঁও যুব সংঘের আয়োজনে মিনি চাইনিজ ভার্সন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে টাইব্রেকারে ৩-২ গোলে জয়লাভ করে শিংগারটেক একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
স্থানীয় যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করা এবং তরুণদের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্য জোরদার করার লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম।
কেয়াইন ইউনিয়ন বিএনপির ৯ নম্বর ওয়ার্ড সভাপতি ডা. রিয়াজুল তালুকদারের সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবু সাঈদ শাহীন (শানু মিয়া)।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. ইউসুফ শেখ, কেয়াইন ইউনিয়ন বিএনপির ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক বাবুল শেখ, সহসভাপতি মো. জাহাঙ্গীর শেখ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. অহিদ শেখ, শ্রীনগর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সাঈদ মোল্লা এবং কেয়াইন ইউনিয়ন ছাত্রদল নেতা লিছান শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজকেরা জানান, তরুণদের মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ বিনোদন ও খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।