দৈনিক মুন্সিগঞ্জের বার্তার ১ম প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানান ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম
প্রিয় সম্পাদক, প্রকাশক, সাংবাদিক সহকর্মী ও সুপ্রিয় পাঠকবৃন্দ
আস্সালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ।
দৈনিক মুন্সিগঞ্জের বার্তা-র প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
একটি সংবাদপত্রের পথচলায় প্রথম বছরটি বেশ চ্যালেঞ্জিং সময়। এই সময়ে পাঠকের আস্থা অর্জন, পেশাদারিত্ব বজায় রাখা, এবং সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করা সহজ কাজ নয়। অথচ অল্প সময়ের মধ্যেই দৈনিক মুন্সিগঞ্জের বার্তা মুন্সিগঞ্জের মানুষের কথা, তাদের সুখ-দুঃখ, সম্ভাবনা ও সমস্যা তুলে ধরে নিজেদের একটি অবস্থান তৈরি করেছে। এজন্য পত্রিকার সম্পাদক, সংবাদকর্মী ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ।
মুন্সিগঞ্জ ঐতিহ্য ও ইতিহাসে সমৃদ্ধ একটি জনপদ। পদ্মা, মেঘনা ও ধলেশ্বরী বিধৌত এই অঞ্চলের কৃষি, শিল্প, শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নের নানা দিক জাতীয় পর্যায়ে তুলে ধরার ক্ষেত্রে স্থানীয় সংবাদপত্রের ভূমিকা অপরিসীম। আমি আশা করি, দৈনিক মুন্সিগঞ্জের বার্তা এই দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করে যাবে।
সাংবাদিকতা একটি মহান পেশা। এর মূল শক্তি সততা ও বস্তুনিষ্ঠতা, এবং জনস্বার্থের প্রতি দৃঢ় অঙ্গীকার। আজকের অবাধ তথ্য-প্রযুক্তির যুগে গুজব ও অপতথ্যের বিরুদ্ধে দাঁড়ানো এবং সঠিক সংবাদ পরিবেশন করা আমাদের সবার নৈতিক দায়িত্ব। আমি বিশ্বাস করি, দৈনিক মুন্সিগঞ্জের বার্তা হলুদ সাংবাদিকতা থেকে দূরে থেকে সুস্থ ও দায়িত্বশীল সাংবাদিকতার ক্ষেত্রে আদর্শের মূর্ত প্রতীকের হবে।
আগামী দিনগুলোতে এই পত্রিকা আরও সমৃদ্ধ হোক, পাঠকপ্রিয়তা বাড়ুক এবং অনুসন্ধানী ও গঠনমূলক সাংবাদিকতার মাধ্যমে সমাজের অসংগতি দূর করতে ভূমিকা রাখুক, এই দোয়া করি। ঢাকা সাংবাদিক ইউনিয়ন সবসময় সত্যনিষ্ঠ ও পেশাদার সাংবাদিকতার পাশে থাকবে।
পত্রিকার সম্পাদক, প্রকাশক, প্রতিবেদক, ফটোসাংবাদিক, প্রেস কর্মী এবং শুভানুধ্যায়ীসহ সবার প্রতি রইল অফুরন্ত শুভকামনা ও ভালোবাসা।
দৈনিক মুন্সিগঞ্জের বার্তা-র পথচলা হোক সত্য ও ন্যায়ের পথে, অগ্রগতির পথে।
আল্লাহ হাফেজ।
শুভেচ্ছান্তে,
মোহাম্মদ শহিদুল ইসলাম
সভাপতি
ঢাকা সাংবাদিক ইউনিয়ন