1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
লৌহজংয়ে পদ্মা সেতুর ৪ নাম্বার পিলারের কাছে গোসল করতে নেমে ঢাকার ২ পর্যটক নিখোঁজ, উদ্ধার অভিযান অব্যাহত - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লৌহজংয়ে পদ্মা সেতুর ৪ নাম্বার পিলারের কাছে গোসল করতে নেমে ঢাকার ২ পর্যটক নিখোঁজ, উদ্ধার অভিযান অব্যাহত টঙ্গীবাড়ীতে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, তথ্য দিচ্ছে না কৃষি কর্মকর্তা সিরাজদিখানে ৫ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ১০৮টি চায়না দুয়ারি জাল জব্দ, পরে ধ্বংস দৈনিক মুন্সিগঞ্জের বার্তার ১ম প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানান ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম সিরাজদিখানে সরকারি রাস্তার পাশের গাছ কেটে বিক্রির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে শ্রীনগরে সড়কে ঝরল ৩ প্রাণ, ঘটনাস্থলে পুলিশ সুপার লৌহজংয়ে সংসদ সদস্যের নেতৃত্বে মা ইলিশ রক্ষার অভিযানে ৮ জেলে আটক, বিপুল পরিমাণ জাল জব্দ মুন্সিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্টেশনে শব্দদূষণ চরমে বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগর দক্ষিণের নতুন কমিটি ঘোষণা সিরাজদিখানে পুলিশের মাদকবিরোধী  অভিযানে ২০ পুরিয়া হেরোইনসহ গ্রেপ্তার

লৌহজংয়ে পদ্মা সেতুর ৪ নাম্বার পিলারের কাছে গোসল করতে নেমে ঢাকার ২ পর্যটক নিখোঁজ, উদ্ধার অভিযান অব্যাহত

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৪৪ বার পঠিত

লৌহজংয়ে পদ্মা সেতুর ৪ নাম্বার পিলারের কাছে গোসল করতে নেমে ঢাকার ২ পর্যটক নিখোঁজ, উদ্ধার অভিযান অব্যাহত‌

আবু নাসের খান লিমন ।। 

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া পুরাতন সংলগ্ন পদ্মা সেতুর ৪ নাম্বার পিলারের কাছে গোসল করতে নেমে ২ পর্যটক নিখোঁজ হয়েছেন।
নিখোঁজ পর্যটক ব্যক্তিরা হলেন ঢাকার খিলগাঁও এলাকার মো. মারুফ (৪০) ও পটুয়াখালীর মো. রাসেল (৩৫)। তাঁরা দুজনই শরীফ ল্যান্ডমার্ক লিমিটেড নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
সোমবার (২৬ অক্টোবর) আনুমানিক দুপুর ২টা ৩০ মিনিটে পদ্মা সেতুর ৪ ও ৫ নম্বর পিলারের মধ্যবর্তী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকার শরীফ ল্যান্ড মার্ক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহাবুব আলম (৫০) ও চেয়ারম্যান মাকসুদা আক্তারের (৪৫) নেতৃত্বে অফিস স্টাফসহ ৮ জনের একটি পর্যটক দল দুপুর ১টার দিকে মাওয়া পদ্মা সেতু এলাকায় ঘুরতে আসেন। দলের অন্যান্য সদস্যরা হলেন—রাহাত (৩০), আবিদা আক্তার (২২), জুলেখা (১৬), বাবুল হোসেন (৪৫), শাকিল (২২), রাসেল (৪০) এবং মারুফ (২২)।
​ঘোরাঘুরির একপর্যায়ে দলটি চরের পথ ধরে হেঁটে হেঁটে পদ্মা সেতুর ৪ ও ৫ নম্বর পিলারের কাছে পৌঁছায় এবং সবাই একসঙ্গে নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে পানির তীব্র স্রোতে পড়ে রাসেল ও মারুফ তলিয়ে যান এবং নিখোঁজ হন।
​ঘটনার সত্যতা নিশ্চিত করে মাওয়া নৌ পুলিশ ও মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়েই দুর্ঘটনাস্থলে পৌঁছে ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করেছে। নিখোঁজ দুই পর্যটককে উদ্ধারে পদ্মার বিভিন্ন পয়েন্টে জোর তৎপরতা চালানো হচ্ছে।
​উদ্ধার অভিযান শেষ হলে পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে নৌ পুলিশ।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে প্রতিষ্ঠানটির আটজন কর্মী একসঙ্গে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ৪ নম্বর পিলারসংলগ্ন নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে নদীর তীব্র স্রোত ও গভীরতার কারণে তাঁদের মধ্যে দুজন তলিয়ে যান। এ সময় সঙ্গে থাকা অন্য ছয়জন সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হলেও মারুফ ও রাসেলের কোনো সন্ধান পাওয়া যায়নি।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম পিএফএম জানান, দুপুর ২টা ২০ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের একটি ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অভিযান শুরু করে।
তিনি আরও জানান, নিখোঁজ ব্যক্তিদের সন্ধান না পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান ও তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর