1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
এইচএসসিতে মুন্সিগঞ্জের তিন শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেননি - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নানা অভিযোগের মধ্যেও ২১ কোটি টাকার এআই প্রকল্প পেল ই-লার্নিং অ্যান্ড আর্নিং ফুটবল ম্যাচের জয়-পরাজয় নিয়ে উত্তেজনা কালিনগর স্পোর্টিং ক্লাবের সহিংসতা আচরণের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর সঙ্গে মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ গজারিয়ায় জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের গুয়াগাছিয়া নবগঠিত কমিটি ঘোষণা লৌহজংয়ে কৃষিজমি ভরাটের দায়ে দুই ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর সঙ্গে ঝিকুট ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় লৌহজংয়ে পদ্মায় নেই ইলিশ-জেলেরা হতাশ, বাজারে সরবরাহ কম থাকায় ক্রয় ক্ষমতা মধ্যবিত্তদের নাগালের বাইরে লৌহজংয়ের ঐতিহ্যবাহী ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী ২০ শিক্ষার্থীকে বৃত্তি দিল ৯৪ ব্যাচ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা প্রকাশ ও পরিচালনা বিষয়ক আলোচনা সভা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সিরাজদিখানে বাস দূর্ঘটনায় আহত ৩

এইচএসসিতে মুন্সিগঞ্জের তিন শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেননি

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ১৯৫ বার পঠিত
মোরসালিন রহমান
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে মুন্সিগঞ্জের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি। এসব প্রতিষ্ঠান থেকে মোট ১৩ জন পরীক্ষায় অংশ নিলেও সবাই অনুত্তীর্ণ হয়েছেন।
শূন্য পাসের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলো হলো- সিরাজদিখান উপজেলার রাজদিয়া অভয় স্কুল অ্যান্ড কলেজ, শ্রীনগর উপজেলার হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজ এবং লৌহজং উপজেলার মেদিনীপুর মন্ডল গার্লস কলেজ।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, সিরাজদিখান উপজেলার রাজদিয়া অভয় স্কুল অ্যান্ড কলেজ থেকে ১০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। তাঁদের কেউই উত্তীর্ণ হতে পারেননি। শ্রীনগর উপজেলার হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজ থেকে মাত্র একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে অনুত্তীর্ণ হয়েছেন। অন্যদিকে, লৌহজং উপজেলার মেদিনীপুর মন্ডল গার্লস কলেজ থেকে দুইজন পরীক্ষায় অংশ নিলেও কেউ পাস করতে পারেননি।
এদিকে, চলতি বছরের এইচএসসি পরীক্ষায় মুন্সীগঞ্জ জেলায় সামগ্রিক পাসের হার ৫০ দশমিক ৬২ শতাংশ। জেলায় মোট ৮ হাজার ৬১৫ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ৩৬১ জন। অনুত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ২৫৪ জন। জিপিএ-৫ পেয়েছেন ৫৫ জন শিক্ষার্থী।
জেলার ছয়টি উপজেলার ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, পাসের হারে সবচেয়ে এগিয়ে রয়েছে লৌহজং উপজেলা। এ উপজেলায় পাসের হার ৬৪ দশমিক ৯১ শতাংশ। অন্যদিকে, সবচেয়ে কম পাসের হার গজারিয়া উপজেলায়, ৩২ দশমিক ৯৪ শতাংশ।
জেলায় সামগ্রিক পাসের হার ৫০ শতাংশের কিছু বেশি হলেও তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থীর অনুত্তীর্ণ হওয়ার বিষয়টি জেলার শিক্ষার মান ও প্রতিষ্ঠানগুলোর ফলাফল নিয়ে নতুন করে প্রশ্নের সৃষ্টি করেছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর