1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
লৌহজংয়ের পদ্মা নদী থেকে কোন মাটি কাটার ড্রেজার ধরিয়ে দিতে পারলে ১ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে- অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নানা অভিযোগের মধ্যেও ২১ কোটি টাকার এআই প্রকল্প পেল ই-লার্নিং অ্যান্ড আর্নিং ফুটবল ম্যাচের জয়-পরাজয় নিয়ে উত্তেজনা কালিনগর স্পোর্টিং ক্লাবের সহিংসতা আচরণের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর সঙ্গে মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ গজারিয়ায় জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের গুয়াগাছিয়া নবগঠিত কমিটি ঘোষণা লৌহজংয়ে কৃষিজমি ভরাটের দায়ে দুই ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর সঙ্গে ঝিকুট ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় লৌহজংয়ে পদ্মায় নেই ইলিশ-জেলেরা হতাশ, বাজারে সরবরাহ কম থাকায় ক্রয় ক্ষমতা মধ্যবিত্তদের নাগালের বাইরে লৌহজংয়ের ঐতিহ্যবাহী ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী ২০ শিক্ষার্থীকে বৃত্তি দিল ৯৪ ব্যাচ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা প্রকাশ ও পরিচালনা বিষয়ক আলোচনা সভা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সিরাজদিখানে বাস দূর্ঘটনায় আহত ৩

লৌহজংয়ের পদ্মা নদী থেকে কোন মাটি কাটার ড্রেজার ধরিয়ে দিতে পারলে ১ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে— অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৩৩ বার পঠিত

লৌহজংয়ের পদ্মা নদী থেকে কোন মাটি কাটার ড্রেজার ধরিয়ে দিতে পারলে ১ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে— অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ

আবু নাসের খান লিমন ।। 

‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সিগঞ্জের লৌহজংয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও যুবঋণের চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রবিবার (১ নভেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে লৌহজং উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লৌহজং উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ববি মিতু। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা সহকারী নির্বাচন অফিসার মো. জুয়েল।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, যুবকরা এদেশের মূল্যবান সম্পদ। যুবকরা তাদের মেধা ও পরিশ্রম কাজে লাগিয়ে এদেশকে উন্নতির দ্বার প্রান্তে নিয়ে যেতে পারবে। তাই এ যুব সমাজ যাতে কোন ভাবে নষ্ট না হয় সে দিকে আমাদের খেয়াল রাখতে হবে। বিশেষ করে কোন যুবক যেন মাদকাসক্ত না হয়ে পরে সে দিকে অভিভাবকসহ এলাকার সকলের সঠিক নজরদারি রাখতে হবে। যাদের ঘরে মাদকাসক্ত সন্তান রয়েছে তারা যদি কোন কথা না শুনে মাদকের ভয়াবহ ছোবল থেকে ফিরে না আসে তাহলে আপনরা সেই মাদকাসক্ত সন্তানকে আইনের হাতে তুলে দিবেন। এছাড়াও আমি এর আগে একটি অনুষ্ঠানে বলেছিলাম পদ্মা নদীর লৌহজং অংশ থেকে যদি কোন মাটি কাটার ড্রেজার ধরিয়ে দিতে পারলে তাকে ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। আমি আজও ঘোষণা করলম পদ্মা নদীর লৌহজং অংশ থেকে যদি কোন মাটি কাটার ড্রেজার কেউ ধরিয়ে দিতে পারেন তাকে ১ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে।
এসময় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম শুভ আহাম্মেদ ও ওমর ফারুক অবাক, লৌহজং থানা অফিসার ইনচার্জ মো. বোরহান উল ইসলাম, লৌহজং উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মুুক্তার হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার ইউসুফ ভূইয়া, লৌহজং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল আমিন খান, উপজেলা মহিলা দলের আহ্বায়ক রোকেয়া আক্তার, সদস্য বৃষ্টি আক্তার প্রমূখ।
দিবসটি উপলক্ষে যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও কর্মমুখী হিসেবে গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হবে। পাশাপাশি যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, আত্মকর্মসংস্থান, উদ্যোক্তা উন্নয়ন এবং দেশের সার্বিক উন্নয়নে তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা করা হবে।
অনুষ্ঠানে যুবকদের মাঝে যুবঋণের চেক বিতরণেরও কর্মসূচির মধ্যে লৌহজং উপজেলা যুব উন্নয়ন অফিসের পক্ষ থেকে ৪ জন ব্যাক্তিকে ৭ লাখ ৫০ হাজার টাকার যুবঋনের চেক বিতরন করা হয়।
আয়োজকরা মনে করেন, যুবসমাজ দেশের উন্নয়ন ও অগ্রগতির অন্যতম চালিকাশক্তি। তাদের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার মাধ্যমে একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর