1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর সঙ্গে মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নানা অভিযোগের মধ্যেও ২১ কোটি টাকার এআই প্রকল্প পেল ই-লার্নিং অ্যান্ড আর্নিং ফুটবল ম্যাচের জয়-পরাজয় নিয়ে উত্তেজনা কালিনগর স্পোর্টিং ক্লাবের সহিংসতা আচরণের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর সঙ্গে মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ গজারিয়ায় জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের গুয়াগাছিয়া নবগঠিত কমিটি ঘোষণা লৌহজংয়ে কৃষিজমি ভরাটের দায়ে দুই ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর সঙ্গে ঝিকুট ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় লৌহজংয়ে পদ্মায় নেই ইলিশ-জেলেরা হতাশ, বাজারে সরবরাহ কম থাকায় ক্রয় ক্ষমতা মধ্যবিত্তদের নাগালের বাইরে লৌহজংয়ের ঐতিহ্যবাহী ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী ২০ শিক্ষার্থীকে বৃত্তি দিল ৯৪ ব্যাচ দৈনিক মুন্সিগঞ্জের বার্তা প্রকাশ ও পরিচালনা বিষয়ক আলোচনা সভা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সিরাজদিখানে বাস দূর্ঘটনায় আহত ৩

প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর সঙ্গে মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৪০ বার পঠিত

প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর সঙ্গে মুন্সিগঞ্জের বার্তার সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে দৈনিক মুন্সিগঞ্জের বার্তা। সোমবার (২ নভেম্বর) রাত ১০টায় ঢাকায় প্রতিমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে পত্রিকাটির বর্ষপূর্তি ম্যাগাজিন ‘বর্ষবার্তা’ নিয়ে আলোচনা হয়। প্রতিমন্ত্রী পত্রিকার বর্ষপূর্তিতে শুভেচ্ছা জানান।

দৈনিক মুন্সিগঞ্জের বার্তার স্টাফ রিপোর্টার মোহাম্মদ রাজুর নেতৃত্বে প্রতিনিধি দল প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানানো হয় এবং পত্রিকার জনকল্যাণমূলক কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সভাপতি সাইয়্যেদুল বাশার, মুন্সিগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সৌরভ মাঝি, দৈনিক মুন্সিগঞ্জের বার্তার শ্রীনগর অফিস ইনচার্জ মোহাম্মদ ছিবগাতুল্লাহ ও সিরাজদিখান প্রতিনিধি সিজান খান।

সাক্ষাৎ শেষে পত্রিকার পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয় এবং ভবিষ্যতেও তাঁর সহযোগিতা কামনা করা হয়।

দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক ও ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আশরাফ ইকবাল বলেন, “প্রবাসীরা আমাদের অর্থনীতির প্রাণ। তাঁদের পরিশ্রমের টাকায় দেশের অর্থনীতি এগোয়, অথচ অনেক সময় তাঁরা ও তাঁদের পরিবার নানা সমস্যায় পড়েন। প্রতিমন্ত্রী মহোদয় আমাদের সময় দিয়েছেন এবং আন্তরিকতার সঙ্গে কথা শুনেছেন, এ জন্য আমরা কৃতজ্ঞ।”

তিনি আরও বলেন, “এক বছর আগে সীমিত সামর্থ্য নিয়ে আমরা পথচলা শুরু করেছিলাম। মুন্সিগঞ্জের মানুষের সুখ-দুঃখের কথা তুলে ধরাই আমাদের লক্ষ্য। বর্ষপূর্তি উপলক্ষে প্রকাশিত ‘বর্ষবার্তা’ ম্যাগাজিনে আমরা এ অঞ্চলের ঐতিহ্য, সাহিত্য ও সম্ভাবনার কথা তুলে ধরার চেষ্টা করেছি। প্রতিমন্ত্রী মহোদয়ের শুভেচ্ছা ও সহযোগিতার আশ্বাস আমাদের আরও উৎসাহ দিয়েছে। প্রবাসীদের সমস্যা ও সম্ভাবনার কথাও আমরা আমাদের পত্রিকায় গুরুত্ব দিয়ে তুলে ধরব।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর