
তোফাজ্জল হোসেন শিহাব:
মুন্সিগঞ্জে ২৪ ঘন্টার ব্যবধানে আন্তজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে মুন্সিগঞ্জ জেলা পুলিশের সদস্যরার। গোপন সংবাদের সুত্র ধরে ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
৭ ই মে বিকেল ৪ টায় জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান, পুলিশ সুপার শামসুল আলম সরকার।
তিনি বলেন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঢাকা- মাওয়া এক্সপ্রেসওয়েতে ডাকাতির ঘটনায় একটি গাড়িতে উল্টোপথে আসতে দেখা যায়। মাদারীপুর থেকে চিকিৎসার উদ্দেশ্যে ঢাকা আসার পথে শ্রীনগরের ষোলঘর এলাকায় ডাকাতির কবলে পড়ে। চালকের বুদ্ধিমত্তায় উল্টো পথে চালিয়ে ডাকাতদের কবল থেকে রক্ষা পায় তারা৷ ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে।
এরপর বিষয়টি নিয়ে জোড়ালো তদন্তে নামে পুলিশ। ডিবি পুলিশের নেতৃত্ব নিবির পর্যালোচনা ও ভিডিও ফুটেজ থেকে আসামিদের গ্রেফতারে নামে পুলিশ। বিরতিহীন অভিযানে ঢাকার বিভিন্ন এলাকা থেকে আন্তঃ জেলা ডাকাত দলের পাঁচ সদস্য কে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ১ জন পলাতক রয়েছে বলে জানা গেছে।
এদিকে গ্রেফতারকৃত ৫ আসামি হলেন- (১) মো. কামাল ওরফে সিএনজি কামাল (৪০) পটুয়াখালী, (২) ইসমাইল সরদার (৩৮) পটুয়াখালী, (৩) রমযান বেপারী ( ২৭) মাদারীপুর, (৪) রাসেল মোল্লা (২৪) পটুয়াখালী, (৫) লিমন মাতববর ( ২০) মাদারীপুর। আসামিদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য, ১ নং আসামি কামাল ওরফে সিএনজি কামাল তার দলবল নিয়ে একই স্থানে ডাকাতির ঘটনা ঘটায়।