1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
লৌহজংয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দবিতে যান চলাচল স্বভাবিক রেখে ব্লকেড কর্মসূচী পালন - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

লৌহজংয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দবিতে যান চলাচল স্বভাবিক রেখে ব্লকেড কর্মসূচী পালন

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ২৬৭ বার পঠিত
আবু নাসের লিমন:
লৌহজংয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করন দবিসহ ৩ দফা দাবিতে পদ্মা সেতু উত্তরে ব্লকেড কর্মসূচীর অংশ হিসাবে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচী পালিত হয়েছে।
তবে এসময় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তাছাড়া এ কর্মসূচী চলাকালীন সময় যান চলাচল স্বাভাবিক ছিলো।
শনিবার সকালে ‘ছাত্র জনতা’র ব্যানারে পদ্মা সেতু উত্তর থানা সংলগ্ন লৌহজং এলাকায় আয়োজিত বিক্ষোভ ও অবরোধ কর্মসূচিতে কয়েকশ শিক্ষার্থী যোগ দেন। এসময়  তিন দফা দাবি জানিয়ে বক্তারা আওয়ামী লীগকে ‘গণহত্যাকারী সংগঠন’ হিসেবে আখ্যায়িত করে দলটিকে নিষিদ্ধ ঘোষণার আহ্বান জানান।
অবরোধে অংশ নেন সরকারি লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ ও শ্রীনগর সরকারি কলেজের বিপুল সংখ্যক শিক্ষার্থী। বিক্ষোভে নেতৃত্ব দেন ছাত্রনেতা শিহান, সোলাইমান, ইমন মাহমুদ, আরাফাত প্রিতম ও অবন্তিকা দাস।
তিন দফা দাবির মধ্যে ছিলো আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা, খুনীদের বিচার নিশ্চিত করা, “জুলাই সনদ” বাস্তবায়নে সরকারের রোডম্যাপ প্রকাশ।
এসময় বক্তারা বলেন, “এই দাবি জনগণের দাবি। সরকার যদি এগুলো না মানে, তাহলে পুরো পদ্মাসেতু অচল করে দেওয়া হবে।” তারা আরও বলেন, “আওয়ামী লীগ এদেশে গণতন্ত্র হরণ করেছে, প্রাণ কেড়ে নিয়েছে।”
বিক্ষোভকারীরা সরকারের দায়িত্বহীনতা নিয়েও বিভিন্ন প্রশ্ন তুলেন।
সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশত্যাগ ও উপদেষ্টা আসিফ নজরুলের পদে বহাল থাকা নিয়েও প্রশ্ন তোলেন তারা। বক্তাদের দাবি, “দেশের সঙ্কটময় মুহূর্তে দোষীদের বিচার না করে পুরনো চরিত্রদের দিয়ে সরকার চক্রান্ত করছে।” আইন উপদেষ্টা আসিফ নজরুলকে দ্রুত অপসারণেরও দাবি জানান বক্তারা।
অবরোধ চলাকালে প্রশাসনের বিভিন্ন স্তরের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তবে কোনো সহিংস ঘটনা ঘটেনি। বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবেই কর্মসূচি পালন করেন।
তাদের দাবি না মানা হলে সারা দেশে দুর্বার আন্দোলনের ডাক দেওয়া হবে বলে বক্তারা জানান।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর