
নিজস্ব প্রতিবেদকঃ
দৈনিক মুন্সিগঞ্জের বার্তায় সহ-সম্পাদক হিসেবে যোগ দিলেন ত্বাইরান আবির। পেশায় তিনি একজন লেখক। লেখালেখি করছেন বিভিন্ন বিষয়ে। তার অনূদিত বইয়ের সংখ্যা অর্ধশতাধিক। দৈনিক মুন্সিগঞ্জের বার্তায় তার যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক আশরাফ ইকবাল। নব যোগদানকৃত সহ-সম্পাদককে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন পত্রিকার সম্পাদক, সম্পাদকমণ্ডলী, সাংবাদিকসহ সকল স্টাফ ও কলাকুশলীবৃন্দ।
ত্বাইরান আবির বেতকা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে ২০১৪ সালে এসএসসি, মালখানগর কলেজ থেকে ২০১৬ সালে এইচএসসি, এরপর সরকারি হরগঙ্গা কলেজ থেকে ২০২০ সালে ইংরেজি বিভাগে স্নাতক এবং একই প্রতিষ্ঠান থেকে একই বিষয়ে ২০২১ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।