
আসাদউজ্জামান:
মুন্সীগঞ্জের সরকারি লৌহজং কলেজ থেকে সোমবার (৭ এপ্রিল) সকাল ১১ ঘটিকায় বিক্ষোভ মিছিলের আয়োজন করেন লৌহজংয়ের সর্ব স্তরের জনগণ। দুনিয়ার মুসলিম এক হও এক হও, গণহত্যা বন্ধ করো ফিলিস্তিনি মুক্ত কর, ইসরাইলের চামড়া তুলে নিব আমরা, এই স্লোগান সামনে রেখে লৌহজং সরকারি কলেজ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ঘোড়দৌড় জোড়া ব্রিজে হয়ে লৌহজং উপজেলা পরিষদে এসে অবস্থান করে। বিক্ষোভ মিছিলে তাদের প্রতিবাদ ছিল ইজরাইলি পণ্য বন্ধ কর, ফিলিস্তিনি মুক্ত করো।
সারা বাংলাদেশের ন্যায় মুন্সীগঞ্জ সহ জেলার বিভিন্ন উপজেলায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। লৌহজংয়ে বিক্ষোভ মিছিলে সর্বস্তরের জনগণের একটাই দাবি ইজরাইলি পণ্য বন্ধ কর ফিলিস্তিনি মুক্ত কর।