
রাজু আহাম্মেদঃ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা শাখার তত্ত্বাবধানে এইচএসসি/আলিম ও সমমান পরীক্ষা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পানি, কলম,রুটিন বিতরণ করা হয় ।
মুন্সিগঞ্জ ২২ কেন্দ্রে ৯হাজার৫২২জন শিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহণ করছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা ও থানা শাখার নেতৃত্ববৃন্দ কেন্দ্রের পাশেই স্টল দিয়ে বসে শিক্ষার্থীদের প্রয়োজনী পানি কলম স্যালাইন ও রুটিন নিয়ে। মুন্সিগঞ্জ জেলা শাখার সভাপতি মো ইব্রাহিম খলিল শিক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা ব্যাক্ত করেন। শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে ৮১ হাজার ৮৮২ জন। ২০২৪ সালে পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৩২ হাজার ৯৯৩ জন।
এদিকে সকাল ১০টা ৪০ মিনিটে ভাসানটেক সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন করবেন শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। এরপর সরকারি বাংলা কলেজ কেন্দ্রও পরিদর্শন করবেন তিনি।
প্রকাশিত রুটিন অনুযায়ী, আগামী ১০ আগস্ট পর্যন্ত চলবে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা। এরপর ১১ থেকে ২১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা