
শ্রীনগরে বিক্ষোভ ও ইসরায়েলী হামলায় নিহতদের রুহের মাগফেরাত কামনায় দোয়া
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ ও নিহতদের রুহের মাগফেরাত কামনায় শ্রীনগরে দোয়া অনুষ্ঠিত হয়েছে।১০ এপ্রিল বেলা ১০টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এ-র আয়োজনে
শ্রীনগর কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বের হয়ে শ্রীনগর ছনবাড়ী ফ্লাইওভার ওভারে গিয়ে অবস্থান করে,এসময় উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ এ-র মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি শাহাদাৎ হোসেন লস্করপুরী,শ্রম বিষয়ক সম্পাদক
আলহাজ্ব সিরাজুল ইসলাম,শ্রীনগর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মাকসুদুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান,সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম,শ্রীনগর উপজেলা ওলামা মাশায়েখ কমিটির সাধারণ সম্পাদক মুফতি আব্দুর রহমান,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শ্রীনগর উপজেলা শাখার সভাপতি আল আমিন মাহমুদী,ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শ্রীনগর উপজেলার সহ সভাপতি এইচ এম বেলাল হোসেন প্রমুখ।
এ-সময় বক্তারা মুসলিম নির্যাতন বন্ধ ও ইসরায়েলী পন্য বর্জনের ঘোষণা দেন এবং জাতিসংঘের প্রতি মুসলিম দের পাশে থাকার আহ্বান করেন,বক্তব্য শেষে নিহত মুসলিম দের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়,দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শাহাদাৎ হোসেন লস্কর পুরী।