
টংগিবাড়ি (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:
মুন্সিগঞ্জের টংগিবাড়ি উপজেলার কামারখাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী আছান উদ্দিন মাদবর বার্ধক্যজনিত কারণে শনিবার (১৬ আগস্ট) দিবাগত রাত ১২টা ২০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
হাজী আছান উদ্দিন মাদবর কামারখাড়া ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে তিনবার নির্বাচিত হয়েছিলেন। পাশাপাশি তিনি ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্বও পালন করেছেন।
আজ সকাল ১১টায় ভাঙ্গুনিয়া মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
কামারখাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার মো. নজরুল ইসলাম শোক প্রকাশ করে বলেন, “তিনি ছিলেন একজন অত্যন্ত সফল চেয়ারম্যান। তার মৃত্যুতে আমরা একজন অভিভাবককে হারালাম।”