
মুন্সীগঞ্জ জেলা সংবাদদাতা :
জনপ্রিয় ইসলামি বক্তা ও নাগাইশ দরবার শরীফের পীর মাওলানা মোস্তাক ফয়েজী আগামী ৩০ সেপ্টেম্বর বুধবার মুন্সীগঞ্জে সদর উপজেলা মাহাকালী ইউনিয়নের গোসাইবাড়ী হাই স্কুল মাঠে আসছেন। তাঁর আগমনকে কেন্দ্র করে স্থানীয় ধর্মপ্রাণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
জানা গেছে, দারুলউলুম কওমী মাদ্রাসা ও মাহাকালী ইউনিয়ন যুব সমাজের উদ্যোগে আগামী ৩০ সেপ্টেম্বর আয়োজিত একটি ওয়াজ মাহফিল অনুষ্ঠানে তিনি প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন।মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মুন্সীগঞ্জ ৩ আসনের জাতীয় সংসদ সদস্য মো কামরুজ্জামান রতন সভাপতিত্ব করবেন দারুলউলুম কওমী মাদ্রাসার সভাপতি আলহাজ্ব ফজলুর রহমান মাহফিলে কোরআন-হাদিসের আলোকে ধর্মীয় ও নৈতিক বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।
সোশ্যাল মিডিয়ায় তুমুল জনপ্রিয় বক্তা মাওলানা মোস্তাক ফয়েজী দেশের বিভিন্ন স্থানে ওয়াজ ও ধর্মীয় অনুষ্ঠানে বক্তব্য দিয়ে থাকেন। তাঁকেপ্রথম শ্রেণীর ইসলামি বক্তা হিসেবে মিডিয়ায় উল্লেখ করা হয় এবং তাঁর বক্তব্য শুনতে বিপুলসংখ্যক মানুষ বিভিন্ন মাহফিলে উপস্থিত হন।
তাঁর মুন্সীগঞ্জ সফর উপলক্ষে আয়োজকরা অনুষ্ঠান সফল করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন। মুন্সীগঞ্জ সদর উপজেলার বিভিন্ন জায়গায় পোস্টার ব্যানার তার ছবি সম্মিলিত গেইট লক্ষ্য করা গেছে ধর্মপ্রাণ মুসল্লিদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করছেন আয়োজকরা।
আয়োজকদের পক্ষ থেকে ধর্মপ্রাণ মুসল্লিদের যথাসময়ে উপস্থিত হয়ে ওয়াজ ও ধর্মীয় আলোচনা শোনার আহ্বান জানানো হয়েছে