
মোহাম্মদ মিজান মাঝি
ইছামতী নদী বুকে পাল তোলা নায়
ভাটিয়ালি সুর তুলে মাঝি গান গায়।
হেলেদুলে চলে নাও ঢেউয়ের তালে
জেলে ভাই মাছ ধরে দিন রাত জালে।
ইছামতী দুই কূলে ছোট ছোট গাঁও
বাড়ি ঘাটে বাঁধা থাকে সারি সারি নাও।
দুই ধার ঢালু তার সবুজের মেলা
কানিবক দল বেঁধে করে রোজ খেলা।
দলে দলে ছেলে মেয়ে নাহিবার যায়
কোলাহলে গমগম করে পাড়াগাঁয়।
ঠিক যেনো রংতুলি আঁকা এক ছবি
সকাল সন্ধ্যা দেখি গোধুলীর রবি।