1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
নয়া দিগন্তের প্রতিষ্ঠাতা সম্পাদকের মৃত্যুতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক উপদেষ্টা ও মুন্সিগঞ্জের বার্তার শোক - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

নয়া দিগন্তের প্রতিষ্ঠাতা সম্পাদকের মৃত্যুতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক উপদেষ্টা ও মুন্সিগঞ্জের বার্তার শোক

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৪৪১ বার পঠিত
nayadiganta editor‘s death
গোলাম মঞ্জুরে মাওলা অপু:

বর্ষীয়ান ও খ্যাতিমান সাংবাদিক, দৈনিক নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অর্ন্তবর্তীকালীন সরকারের স্বাস্থ্য সংস্কার বিষয়ক কমিশনের সদস্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার সাবেক উপদেষ্টা এবং ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেডিক্যাল অ্যাডুকেশনের সাবেক সিনিয়র উপদেষ্টা অধ্যাপক ডা. এম মোজাহেরুল হক।

আজ রোববার সকালে এক শোক বিবৃতিতে তিনি বলেন, ‘মরহুম আলমগীর মহিউদ্দীন আমার বন্ধুবর ছিলেন। গণমাধ্যম জগতের উজ্জ্বল নক্ষত্র তার দীর্ঘ সাংবাদিকতা জীবনের বিভিন্ন ক্ষেত্রে পত্রিকা সম্পাদনাসহ অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার ক্ষুরধার লেখনী মানুষের চিন্তার জগতে আলোরণ সৃষ্টি করতে সক্ষম হয়েছে। তার মৃত্যুতে আমরা একজন প্রতিথযথা কলম সৈনিককে হারালাম। এতে গণমাধ্যম জগতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা সহজেই পূরণীয় নয়।’

তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করে তাকে জান্নাতের আ’লা মাকাম দানে মহান আল্লাহ তা’য়ালার দরবারে দোয়া করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একইসাথে তাদের ধৈর্যধারণের তাওফিক কামনা করেন।

এছাড়া মরহুমের মৃত্যুতে মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও কালবেলা ও ডেইলি অবজারভার প্রতিনিধি মোজাম্মেল হোসেন সজল, মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি নজরল ইসলাম, ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও দৈনিক মুন্সীগঞ্জের বার্তার সম্পাদক আশরাফ ইকবালসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।

উল্লেখ্য, নয়া দিগন্তের প্রতিষ্ঠাতা সম্পাদক ও বাসসের পরিচালনা বোর্ডের সদস্য আলমগীর মহিউদ্দিন ২৩ আগস্ট শনিবার দুপুর দেড়টায় ইন্তেকাল করেন। বাদ মাগরিব রাজধানীর ফার্মগেটের মনিপুরি পাড়া কৃষি ল্যাবরেটরিজ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাত ৮টা ৫০ মিনিটে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে গণমাধ্যম জগতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর