আশরাফ ইকবাল: প্রথম কথা:– কয়েকজন মিলে গল্প করছে, কেউ ঝিমাচ্ছে, কেউ মোবাইলে কথা বলছে আর এক ব্যক্তি বই পড়ছে। তাহলে কার প্রতি মানুষের শ্রদ্ধাবোধ বেশি হবে? এই শ্রদ্ধাবোধের খুবই প্রয়োজন বর্তমানে এ সমাজের জন্য।
দ্বিতীয় কথা:– কয়েকজন ফেইসবুকে সেলফি দিচ্ছে, কেউ নিজের ব্যক্তিগত বিষয় পোস্ট করছে, কেউ রাজনৈতিক বিষয় পোস্ট করছে, কেউ গবেষণালব্ধ অথবা সাহিত্য কর্ম পরিচালনা করছে ফেইসবুকে। তাহলে কার প্রতি মানুষের শ্রদ্ধাবোদ বেশি হবে? এই শ্রদ্ধাবোধ খুবই প্রয়োজন বর্তমানে ভার্চুয়াল জগতের জন্য।
এবার আসল কথায় আসি:- দুষ্টামি না করলে মানুষ ভালো থাকে না। হাসিঠাট্টা করলে মানুষের মন ভাল থাকে। তাই বলে লিমিট ছাড়া হলে একদম চলবে না কিন্তু। খেলার ছলে যেমন সাহিত্য কর্ম করা যায়, গবেষণা করা যায়, মানুষের উপকার করা যায়, দেশের পক্ষে কথা বলা যায়, সমাজ উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করা যায়। তাহলে বসে কেন। আসুন ঝিকুট এর পতাকা তলে। এখন থেকেই লেগে যাই। আসুন সম্মান, জনপ্রিয়তা, তথা সকলের শ্রদ্ধার পাত্র হিসেবে গণ্য হই। লেখক: মটিভেশনাল লেখক, শিক্ষক, সাংবাদিক ও সংগঠক।