
আশরাফ ইকবাল :
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন বিক্রমপুর পরিবার কর্তৃক “বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি ও উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার-২০২৫” অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) শ্রীনগর সরকারি কলেজে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিক্রমপুর পরিবারের সভাপতি আসিফ কাজী। সাধারণ সম্পাদক শুভ শিকদারসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অথৈ আখতারের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিক্রমপুর পরিবারের সহ-সভাপতি সবুজ শেখ সহ অনেকে।
বক্তারা শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি, উচ্চশিক্ষার সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
আয়োজকরা জানিয়েছেন, বিক্রমপুর পরিবারের শিক্ষার্থীদের কল্যাণ ও উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।