1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
সাংবাদিকতার শুরুর কথা - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

সাংবাদিকতার শুরুর কথা

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৭৬ বার পঠিত

আসিফ বাধন :

নবম শ্রেণীতে পড়ার সময় থেকেই আমার লেখালেখির প্রতি গভীর আগ্রহ জন্ম নিয়েছিল। একদিন স্কুলের ইভেন্টের খবর নিয়ে লিখতে ইচ্ছে হলো। কিন্তু পত্রিকায় যারা লিখতেন, তাদের সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না। ভয় থাকলেও সাহস করে আমি নিজেই একটি পত্রিকা বানালাম। নাম দিলাম “সিরাজদিখানের দৈনিক সময়ের পাতা”। সেই দিনই ইভেন্টের একটি বিষয় নিয়ে আমার প্রথম লেখা সাজালাম।

খুব স্পষ্ট মনে আছে, নিউজ কিভাবে লিখতে হয় আমি জানতাম না। নিজের মতো করে লিখতে গিয়ে অনেক ভুল-ত্রুটি হয়ে গিয়েছিল। সেই ভুল-ত্রুটি লক্ষ্য করেছিলেন আমার শ্রদ্ধেয় প্রধান শিক্ষক নিরোদ রঞ্জন রায়।

পরদিন স্কুলে আসতেই ক্লাস থেকে ডাকা হলো আমাকে। ভয়, অনিশ্চয়তা আর উত্তেজনা সব মিলিয়ে মনে হচ্ছিল, আল্লাহ জানেন আজকে আমার কি হবে। অফিস রুমে প্রবেশ করতেই হেড স্যার সকল স্যার-ম্যাডামের সামনে আমাকে কঠোরভাবে শাসন করলেন। নির্দেশ দিলেন, বাসায় ফিরে ফেসবুক থেকে নিউজটি ডিলিট করতে হবে। ভয় এবং লজ্জার মধ্যেও, আমার ভেতরে এক অদ্ভুত আগ্রহ জেগে উঠল লিখতে আমি থামব না।

সেই দিন থেকে আমি ভাবতে লাগলাম, কখন সেই দিন আসবে যখন নিজের লেখা নিয়ে হেড স্যারের সামনে আত্মবিশ্বাসীভাবে দাঁড়াতে পারব।

এরপর ওস্তাদ আশরাফ ইকবাল-এর হাত ধরে আমি ধীরে ধীরে সংবাদ মাধ্যমে লেখালেখি শুরু করলাম। দীর্ঘ সাড়ে তিন বছর পর, আমার একটি ছোট্ট গল্প সৈয়দ মাহমুদ হাসান মুকুট-এর সম্পাদনায় মাসিক বিক্রমপুর ম্যাগাজিনে প্রকাশিত হলো।

আমি আনন্দের সঙ্গে সেই কপি তুলে দিলাম আমার শ্রদ্ধেয় প্রধান শিক্ষক নীরোদ রঞ্জন রায়-এর হাতে।
তাঁরা ছিলেন আমার প্রথম প্রেরণা, আমার সৃজনের পথপ্রদর্শক। একইভাবে, ওস্তাদ আশরাফ ইকবাল এবং সৈয়দ মাহমুদ হাসান মুকুট ভাই-এর প্রতি কৃতজ্ঞতা জানাই, যাদের নির্দেশনা, সহায়তা এবং বিশ্বাস আমাকে আজকের লেখালেখির জগতে নিয়ে এসেছে।
তারিখ : ১৮.০৯.২০২৫
লেখক : নির্বাহী সম্পাদক, এটিভি নিউজ ২৪

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর