
ত্বাইরান আবির-
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০ তম বর্ষপূর্তি উপলক্ষে টঙ্গীবাড়ী উপজেলা বিএনপি আজ আলোচনা সভার আয়োজন করেছে। রোববার (১৬ নভেম্বর) বিকেল ৩ টায় টঙ্গীবাড়ী বাজারসংলগ্ন মাঠ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরাও এতে অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ- ২ আসনে বিএনপির নেতৃস্থানীয় ব্যক্তি ও দলের যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। তিনি বলেন, বিপ্লব ও সংহতি দিবস বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। গণতান্ত্রিক অধিকার ও রাষ্ট্রের পুনর্গঠনে এ দিনের তাৎপর্য নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক। তিনি বলেন, দলের সাংগঠনিক শক্তি আরো সুসংহত করতে তৃণমূল পর্যায়ের নেতাদের ভূমিকা গুরুত্বপূর্ণ।
সভায় বিএনপি, যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, ছাত্র দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বিপ্লব ও সংহতির চেতনাকে ধারণ করে গণতান্ত্রিক যাত্রাকে বেগবান করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে সকলের স্বতস্ফুর্ত অংশগ্রহণে র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীতে অংশগ্রহণ করেন হাজার হাজার স্থানীয় জনগণ। তারা সবাই দলের সার্বিক স্বার্থে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।