1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
জুলাই বিপ্লবকে কটূক্তি ও আদালত অবমাননার অভিযোগে এমপি প্রার্থী ফজলুর রহমানকে গ্রেফতারের দাবি বিপিটির - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

জুলাই বিপ্লবকে কটূক্তি ও আদালত অবমাননার অভিযোগে এমপি প্রার্থী ফজলুর রহমানকে গ্রেফতারের দাবি বিপিটির

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৩১৩ বার পঠিত
political thinker

নিজস্ব প্রতিবেদক

জুলাই বিপ্লবকে অব্যাহতভাবে কটূক্তি ও আদালত অবমাননার অভিযোগে কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমানের গ্রেফতার দাবি জানিয়েছে বাংলাদেশ পলিটিক্যাল থিংকারস (বিপিটি)।

শুক্রবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে বিপিটি আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তারা এ দাবি জানান। জুলাই বিপ্লবের বিরুদ্ধে বিরূপ মন্তব্য এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের রায়ের প্রতি কটূক্তি করে আদালত অবমাননার শামিল হওয়ায় তাকে আইনের আওতায় আনতে রাষ্ট্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

মানববন্ধনের সভাপতিত্ব করেন সংগঠনের কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার মোঃ নুর নবী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী এটর্নি জেনারেল আবদুল কাইয়ুম ভূঁইয়া।
এছাড়া অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপির ডিপ্লোমা প্রকৌশলী উইংয়ের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোঃ সালাউদ্দিন, আগ্রাসন প্রতিরোধ কমিটির সভাপতি গোলাম আজম, আহসানিয়া মিশন কলেজের সহকারী অধ্যাপক রায়হান চৌধুরী এবং ডিবেট ফর বাংলাদেশের সাবেক সভাপতি মশিউর রহমান মিশন প্রমুখ।

জুলাই বিপ্লব বাংলাদেশকে প্রকৃত স্বাধীনতার স্বাদ দিয়েছে — প্রধান অতিথি

প্রধান অতিথি আবদুল কাইয়ুম ভূঁইয়া বলেন,
“জুলাই বিপ্লব বাংলাদেশকে দমন-পীড়ন ও স্বৈরশাসনের শৃঙ্খল থেকে মুক্ত করে প্রকৃত স্বাধীনতার স্বাদ দিয়েছে। অথচ সেই ঐতিহাসিক বিপ্লবকে তুচ্ছতাচ্ছিল্য করছেন ফজলুর রহমান। সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ আদালত অডিও-ভিডিওসহ বিভিন্ন প্রমাণের ভিত্তিতে খুনি শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেয়। সেই বিচার নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন, যা স্পষ্ট আদালত অবমাননা।”
তিনি অবিলম্বে ফজলুর রহমানকে গ্রেফতার এবং বিএনপির পক্ষ থেকে তার মনোনয়ন বাতিলের আহ্বান জানান।

দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে উল্টোপাল্টা মন্তব্য করছেন — সভাপতির অভিযোগ

সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোঃ নুর নবী বলেন—
“দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট শাসনের রোষে বহু মানুষ খুন-গুম হয়েছে। সেই দুঃসহ সময় থেকে দেশকে মুক্ত করেছে জুলাই বিপ্লব। অথচ নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের শোকজকৃত উপদেষ্টা ফজলুর রহমান বিপ্লবকে নিয়ে লাগাতার কটূক্তি করে যাচ্ছেন। এমন বিতর্কিত ব্যক্তিকে মনোনয়ন দেয়ায় জনগণের মতো আমরাও প্রশ্ন তুলছি।”
তিনি দ্রুত তাকে আদালত অবমাননার দায়ে গ্রেফতার এবং দল থেকে বহিস্কারের দাবি জানান।

অনুষ্ঠানে বিপিটির মিডিয়া সেলের সদস্য জাফর আহমেদ, ইঞ্জিনিয়ার মোহেব্বুর রহমান সুমন, আবদূর রহমান ফয়সাল, ফজলুল্লাহ তারেকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর