1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের ওপর হামলা ফ্যাসিবাদী আচরণ: বিপিটি - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের ওপর হামলা ফ্যাসিবাদী আচরণ: বিপিটি

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৫ বার পঠিত
bangladesh political thinkers

নিজস্ব প্রতিবেদক:
আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক এবং জুলাই বিপ্লবের অকুতোভয় কণ্ঠস্বর ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের ওপর বরিশালের বাবুগঞ্জে চালানো হামলাকে ‘ফ্যাসিবাদী আচরণ’ বলে নিন্দা জানিয়েছে বাংলাদেশ পলিটিক্যাল থিংকারস (বিপিটি)।

বুধবার এক বিবৃতিতে সংগঠনের কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার মো. নুর নবী বলেন, মীরগঞ্জ সেতু নির্মাণকাজ নিয়ে গণমাধ্যমে ব্যারিস্টার ফুয়াদের বক্তব্যে স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়। তিনি সংবাদমাধ্যমে বলেন, সেতুর কাজ পাওয়া ঠিকাদারের কাছে স্থানীয়রা চাঁদা দাবি করেছে—এমন অভিযোগে বিএনপি নেতারা বিরক্ত হয়ে ওঠে। এরই জেরে গত ৭ ডিসেম্বর দুপুর ১২টার দিকে আড়িয়াল খাঁ নদের ওপর মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিএনপি নেতা-কর্মীরা তার ওপর হামলা চালায়।
তিনি এ ঘটনাকে “অত্যন্ত দুঃখজনক” বলে অভিহিত করেন।

ইঞ্জিনিয়ার নুর নবী আরও বলেন, এর আগেও পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, ভোলায় বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের নেতা-কর্মী এবং বগুড়ায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছে বিএনপি। জুলাই–উত্তর বাংলাদেশে এ ধরনের ন্যাক্কারজনক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিএনপির এই আচরণ দেশে অতীতের ফ্যাসিবাদী শাসনকালকে স্মরণ করিয়ে দেয়।

তিনি আরও বলেন, “বাংলাদেশের মানুষ আজ কোনোভাবেই কোনো ধরনের ফ্যাসিবাদী আচরণ সহ্য করবে না।”

বিবৃতিতে তিনি বিএনপির হাই কমান্ডের প্রতি ব্যারিস্টার ফুয়াদের ওপর হামলাকারীদের দল থেকে স্থায়ী বহিষ্কার এবং তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার দাবি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর