
বই- থিংক লাইক এ উইনার
লেখক- ওয়াল্টার ডয়েল স্ট্যাপলস
বিষয়- ব্যক্তিগত সাফল্য
প্রকাশকাল- ১৯৯১ সাল
থিংক লাইক এ উইনার মানব আচরণ ও ব্যক্তিগত সম্ভাবনা নিয়ে লেখা একটি চমৎকার বই। এই বইয়ে আলোচনা করা হয়েছে কোন বিষয়গুলো মানুষকে সফল করে তোলে এবং কোন কোন প্রভাব একজন মানুষকে সে কী হয়ে উঠবে তা গড়ে দেয়। এখানে আপনি আরও জানতে পারবেন আকাঙ্ক্ষিত সাফল্য অর্জনে মানব আচরণের ভূমিকা কত গুরুত্বপূর্ণ এবং মানুষের মন কীভাবে কাজ করে আজকের ‘আপনি’কে তৈরি করে।
আমি এই বইটি কেনার আগে ডক্টর স্ট্যাপলসের নাম কখনো শুনিনি। এরপরও তাকে নিয়ে খুব বেশি আলোচনা চোখে পড়েনি। তবে এটি সেই ধরনের নীরব বিস্ময়কর বইগুলোর একটি, যা পড়লে আপনি সত্যিই অবাক হবেন।
লেখক: অনুবাদক ও লেখক।