1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
২১ বছর অপেক্ষার পর জকসুতে ভোট উৎসব - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

২১ বছর অপেক্ষার পর জকসুতে ভোট উৎসব

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ২০৯ বার পঠিত

আসিফ বাঁধনঃ

বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দুই দশকেরও বেশি সময় পর ইতিহাসের নতুন অধ্যায় রচনা করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন–২০২৫। ২১ বছরের ইতিহাসে এই প্রথম জকসু নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বাসে মেতেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল থেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেখা যায় উৎসবমুখর পরিবেশ। ভোটকেন্দ্রগুলোর সামনে দীর্ঘ লাইন, ভোট দিয়ে বেরিয়ে একে অপরকে জড়িয়ে ধরছেন অনেকে। কেউ অমোচনীয় কালি লাগানো আঙুলের ছবি তুলছেন, কেউ আবার গ্রুপ ছবি তুলে স্মরণীয় করে রাখছেন জীবনের প্রথম ভোটের অভিজ্ঞতা।

একাধিকবার নির্বাচন পিছিয়ে গেলেও শিক্ষার্থীদের আগ্রহে ভাটা পড়েনি। সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী জামিল বলেন,‘৩০ ডিসেম্বর ভোট হওয়ার কথা ছিল, পরে তা পিছিয়ে যায়। আমরা ভেবেছিলাম আগ্রহ কমে যেতে পারে, কিন্তু আজ ক্যাম্পাসে যে চিত্র দেখছি, তাতে বোঝা যায় আগ্রহ একটুও কমেনি। কারণ এটি সবার জীবনের প্রথম জকসু ভোট।’

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তমা বলেন,‘এটা আমার জীবনের প্রথম ভোট। অভিজ্ঞতাটা দারুণ। ভোটের পরিবেশ খুব ভালো। আশা করছি সুষ্ঠুভাবে নির্বাচন শেষ হবে এবং আমরা একটি শক্তিশালী সংসদ পাব, যারা আমাদের প্রকৃত প্রতিনিধি হবে।’

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক এহেছান আহমেদ তামিম জানান, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করছে। তিনি বলেন,‘দীর্ঘ দুই যুগেরও বেশি সময় পর জকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমরা আশা করছি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষ হবে।’

নির্বাচনি কার্যক্রম অনুযায়ী সকাল ৮টায় বিভিন্ন প্যানেলের প্রার্থী ও পোলিং এজেন্টরা মূল ফটক দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন। সকাল ৮টা ৩০ মিনিটে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে ব্যালট পেপার ও ব্যালট বাক্স ভোটকেন্দ্রে পাঠানো হয়। সকাল ৮টা ৩৫ মিনিটে ভোটারদের ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দেওয়া হয়। সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল ৩টা পর্যন্ত।

সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে ক্যাম্পাসজুড়ে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী এ কে এম রাকিব এবং শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী রিয়াজুল ইসলাম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর