1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
কমলা ঘাট বন্দরে আদি ব্যবসায় ধ্বস - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

কমলা ঘাট বন্দরে আদি ব্যবসায় ধ্বস

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ২৮৭ বার পঠিত
kamala ghat

বর্ষন মোহাম্মদ

মিরকাদিমের কমলা ঘাট বন্দরে যোগাযোগ ব্যবস্থার কারনে অচল অবস্থার সৃষ্টি নৌপথের ভোগান্তি দূর করতে ব্যবসায়ীরা স্থল পথে অধিক খরচ দিয়ে এই ব্রিজটি দিয়ে র্ট্রাকে করে মালামাল বিভিন্ন স্থানে পাঠাতো। এই ব্রিজটিই ছিলো কমলাঘাট বন্দর থেকে সড়ক পথে সিপাহীপাড়া , মুক্তাপুর হয়ে বিভিন্ন জেলায় যাওয়ার একমাত্র মাধ্যম। বর্তমানে বিকল্প পথে পন্য আমদানি রপ্তানি করতে বন্দরের ব্যবসায়ীরা পড়েছেন বেশ বিপাকে।
কালের বিবর্তনে প্রায় ২শ বছরের ঐতিহ্যবাহী এই বন্দরটি অচল হয়ে পড়ে।কমলা ঘাট বন্দরে চাল, ডাল, তেলসহ সকল প্রকার পন্য উঠানামা করতো। কালের বিবর্তনে নাব্যতা সংকটে পড়ে ইছামতি নদী। ফলে দিনে দিনে ধস নামে বন্দরের সব ধরনের ব্যবসায়।
কাঠপট্টির পুরাতন কাঠের বৈশিষ্ট মূলত; ব্রিটিশ আমলের পর থেকে বিভিন্ন স্থান, গোডাউন, মিল, কারখানা থেকে টেন্ডারে কাঠ কিনে আনা। টেন্ডার থেকে কিনে আনা কাঠগুলো প্রক্রিয়াজাত করে নতুন করে দরজাসহ বিভিন্ন ফার্নিচার তৈরি করা হয়।
তেলের ব্যবসায় ধসঃ তেল মিলের জন্য মিরকাদিম ছিল বিখ্যাত, বিশেষ করে এই সব মিলে সরিষা,তিল,তিসি,বাদাম,ভেরেণ্ডা,গুজি প্রচুর পরিমানে ভেঙ্গে তৈল করা হতো আর এই তৈল দেশের বিভিন্ন স্থান থেকে পাইকাররা এসে খরিদ করে নিয়ে যেত।
আটা ময়দার ব্যবসায় ধসঃ জেলায় উৎপাদিত ফসলি জমির গম থেকে মেশিনে ভাঙ্গিয়ে আটা ময়দা তৈরী করিত মিল মালিকরা। কালের বিবর্তনে হারিয়ে গেছে অনেক মেইল। প্রায় ৫০ বছর বছর ধরে আটা ময়দার ব্যবসায়ী ও মিল মালিকরা পুঁজি ঘাটিয়ে লাভ/লোকসানগুনের মধ্যেও ব্যবসাটিকে ধরে রেখেছে।
ডালের ব্যবসায় ধসঃ কমলা ঘাট এলাকায় মসুর ডাল মিল প্রতিষ্ঠা শুরু করেন ব্যবসায়ীরা। ওই সময় থেকেই বরিশাল.চাঁপাইনবাবগঞ্জ, পাবনার ঈশ্বরদী, ঝিনাইদহের কালীগঞ্জ, ফরিদপুর, মেহেরপুর, কুষ্টিয়া থেকে মসুর ডাল কিনে এনে কমলা ঘাট বন্দরের মিলগুলোতে প্রক্রিয়ার পর বাজারজাত করণ হতো। তবে এই শতাব্দীর শুরুর দিকে কমলা ঘাট বন্দরের ডাল ব্যবসা সারা দেশে প্রসার লাভ করে। অথচ প্রায় ৫০ বছর বছর ধরে ডাল ব্যবসায়ী ও মিল মালিকরা পুঁজি ঘাটিয়ে লাভ/লোকসানগুনের মধ্যেও ব্যবসাটিকে ধরে রেখেছে। অনেকে বন্ধ করে দিয়েছে মেইল। কেউবা ঋণের জালে আটকে পথে বসেছেন। ফলে বেশিরভাগ মিল বন্ধ হয়ে গেছে।
স্থানীয় মুরুব্বি করিম মোল্লা বলেন, নদীতে পলি জমে চর পড়ে যাওয়ায় চলে কোন নৌ যানবাহন। জোয়ার ভাটার সাথে মিতালি করে কমলা ঘাট বন্দর কোন রকমে শত বছরের ঐতিহ্য ধরে রেখেছিলো। নাব্যতা সংকটের কবলে পড়ে ইছামতি নদী। নদীর মুখে চর পড়ে পানি প্রবাহ কমে যায়। ব্যবসায়ীরা সড়ক পথে পন্য আমদানি রপ্তানি করে দ্বিগুন খরচ দিয়ে। নদী খনন করার জোর দাবি জানাচ্ছি। অন্যথায় কমলা ঘাট বন্দর তার ঐতিহ্য হারাবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর