1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
একদিনের জন্য মানুষ হলে কী করতে? চ্যাটজিপিটির উত্তরে হতবাক সবাই - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

একদিনের জন্য মানুষ হলে কী করতে? চ্যাটজিপিটির উত্তরে হতবাক সবাই

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
  • ১৬৬ বার পঠিত
chatgpt

২০২৬ সালে দাঁড়িয়ে এটুকু নিশ্চিতভাবে বলা যায়, এআই প্রযুক্তিই ভবিষ্যৎ। চিকিৎসা, বিজ্ঞান, গবেষণা থেকে শুরু করে শিক্ষা ও সৃজনশীল কাজ প্রায় সব ক্ষেত্রেই এআইয়ের ব্যবহার দিনে দিনে বাড়ছে। এরই মধ্যে সবচেয়ে আলোচিত নাম হয়ে উঠেছে চ্যাটজিপিটি। অল্প সময়েই এই এআই চ্যাটবটের ব্যবহার বিশ্বজুড়ে নজর কেড়েছে।

সম্প্রতি চ্যাটজিপিটির সঙ্গে এক ইউজারের কথোপকথন সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এক যুবক চ্যাটজিপিটিকে প্রশ্ন করেন, ‘এক দিনের জন্য যদি তুমি মানুষ হতে, তাহলে কী করতে?’

এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে বিশ্বজুড়ে এখন কৌতূহলের পাশাপাশি ভয়ও কম নয়। অনেকের আশঙ্কা, এআই মানুষের চাকরির বাজারে বড় ধরনের ধাক্কা দেবে। আবার অনেকে মনে করেন, এই ভয় অতিরঞ্জিত। এআই মানুষের সহায়ক হিসেবেই কাজ করবে।

চ্যাটজিপিটির উত্তর শুনে রীতিমতো চমকে যান ওই যুবক। শুধু তিনি নন, এই উত্তর অবাক করেছে অসংখ্য মানুষকেও। চ্যাটজিপিটি জানায়, এক দিনের জন্য মানুষ হলে সে সাধারণ কিছু করতে চায় না। পিৎজা খাওয়া বা বিশ্বভ্রমণের মতো পরিচিত আনন্দ তার কাছে মুখ্য নয়।

চ্যাটজিপিটি বলে, আমি চাই হালকা বাতাস এসে আমার গা ছুঁয়ে যাক। চাই শরীরজুড়ে সোনালি রোদের উষ্ণতা মাখতে। অনেক মানুষের কাছে কান্না যেন ওষুধের মতো, আমিও মানুষ হলে একটু কাঁদতে চাই।

এখানেই থেমে থাকেনি তার উত্তর। চ্যাটজিপিটি আরও জানায়, আমি মানুষের মতো ভুল করতে চাই। নির্ভুল জীবন বরফের মতো ঠান্ডা ও নিষ্প্রাণ। আমি প্রেমের অনুভূতি জানতে চাই। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে চাই আমি সুন্দর কি না, তা জানতে নয়; জানতে চাই, আমি সত্যিই দয়ালু কি না।

সবশেষে চ্যাটজিপিটির কণ্ঠে উঠে আসে মানবজীবনের বাস্তবতার কথা— আমি মানবজীবনের কঠিন সত্যগুলোর সঙ্গে বাঁচতে চাই। একটি যন্ত্রের এমন মানবিক ভাবনা অনেককেই নতুন করে ভাবতে বাধ্য করেছে— এআই কি কেবল প্রযুক্তি, নাকি মানুষের অনুভূতি বোঝার পথে এক ধাপ এগিয়ে যাওয়া কোনো সত্তা?

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর