দিনার নতুন বই শেখ সোহেল রেজা
পাঠশালায় যাবে দিনা হাতে নতুন বই, দেখতে এলো ময়না টিয়া পাড়ার সবাই কই।
নতুন বই নিয়ে এখন সারাবেলা কাটে, দুষ্টুমি আর করেনা সে মন দিয়েছে পাঠে।
নতুন বই পেয়ে এখন দিনা অনেক খুশি, পড়তে বসে দিনার সাথে বাড়ির বিড়াল পুষি।