
মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম, পিপিএম এর দিকনির্দেশনায় এবং শ্রীনগর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ জুয়েল মিঞা এর নেতৃত্বে ২০ জানুয়ারি ২০২৬ তারিখে শ্রীনগর থানা পুলিশের অভিযানে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ জুয়েল মোল্লা (৪৫) গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত জুয়েল মোল্লা শ্রীনগর উপজেলার উত্তর বালাসুর এলাকার বাসিন্দা। পুলিশ তার হেফাজত থেকে মাদকের চালান উদ্ধার করেছে।
ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।