1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
শ্রীনগরের বীরতারা বাজারে নৈশপ্রহরীদের বেঁধে ডাকাতি: দুই মাস পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৪ - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

শ্রীনগরের বীরতারা বাজারে নৈশপ্রহরীদের বেঁধে ডাকাতি: দুই মাস পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৪

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ২৩৮ বার পঠিত
arrest 4

স্টাফ রিপোর্টার
মুন্সিগঞ্জের শ্রীনগরের বীরতারা বাজারে নৈশপ্রহরীদের বেঁধে কাপড়ের দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনার প্রায় দুই মাস পর রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

একই সঙ্গে লুণ্ঠিত মালামাল ও ডাকাতিতে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়েছে।

বুধবার সকালে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।

পুলিশ সুপার জানান, গত বছরের ১৯ নভেম্বর দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে শ্রীনগর থানাধীন বীরতারা বাজারে একটি সংঘবদ্ধ ডাকাত দল হানা দেয়। ডাকাতরা বাজারের নৈশপ্রহরী শামীম মিয়া ও শওকত শেখকে মারধর করে হাত-পা ও মুখ বেঁধে দোকানের পাশে ফেলে রাখে। পরে তারা ‘মায়ের দোয়া বস্ত্রালয়’ ও ‘আব্দুল্লা ফ্যাশন হাউজ’ নামের দুটি কাপড়ের দোকানের শাটার ভেঙে প্রায় ৬ লাখ টাকার কাপড় ও নগদ টাকা লুট করে একটি পিকআপ ভ্যানে করে পালিয়ে যায়।

ঘটনার পর মামলা দায়ের হলে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে ঘটনায় জড়িত ডাকাত মো. রাজিব বেপারী ও মো. সুজনকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার সকালে নারায়ণগঞ্জ ও ঢাকা থেকে মো. হাবিব ওরফে জসিম এবং লুণ্ঠিত মালামাল রাখার অভিযোগে মো. জাহিদ হোসেন ওরফে পারভেজকে গ্রেপ্তার করা হয়।

পরে জাহিদের ঢাকার শ্যামপুর এলাকার একটি দোকান থেকে লুণ্ঠিত ২০টি লুঙ্গি, ১৯টি শাড়ি, ২৬টি থ্রি-পিস, ১৭টি গামছা ও ১৩০ গজ থান কাপড় উদ্ধার করে পুলিশ।

এছাড়া ডাকাতিতে ব্যবহৃত পিকআপ ভ্যানটি (ঢাকা মেট্রো ন-২৩-২২৮৯) জব্দ করা হয়েছে।

পুলিশ সুপার আরও জানান, ডাকাত চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তার এবং অবশিষ্ট মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর