1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
দর্শকমহলে প্রশংসিত রাহাত নলীর ‘প্রেমের দহন’ - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

দর্শকমহলে প্রশংসিত রাহাত নলীর ‘প্রেমের দহন’

সাইদ হাসান আফরান
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ৩৪৫ বার পঠিত

 

বিনোদন ডেস্ক:

তরুণ নির্মাতা রাহাত নলী’র পরিচালনায় নির্মিত নাটক ‘প্রেমের দহন’ ইতোমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। গ্রাম বাংলার দুই তরুণ-তরুণীর নিখাদ প্রেম, সামাজিক বৈষম্য এবং বাস্তব জীবনের সংগ্রামকে কেন্দ্র করে নির্মিত এই নাটকটি প্রশংসিত হচ্ছে বিভিন্ন মহলে।

 

নাটকের গল্পে দেখা যায়, বেকার যুবক রাতুল চাকরির খোঁজে সংগ্রাম করছে। অন্যদিকে তরী এলাকার প্রভাবশালী পরিবারের আদরের মেয়ে। শুরুতে তরী একতরফাভাবে রাতুলকে ভালোবাসলেও পরে রাতুলও তার প্রেমে পড়ে যায়। তবে তাদের ভালোবাসার পথে বড় বাধা হয়ে দাঁড়ায় তরীর বড় ভাই ও সমাজের উঁচু-নিচু জাতের বৈষম্য। এসব বাধা পেরিয়ে এগিয়ে চলে তাদের প্রেমের সংগ্রাম।

 

পরিচালক রাহাত নলী বলেন, “রাতুল ও তরীর ভালোবাসা পূর্ণতা পাবে কি না, তা জানতে হলে দর্শকদের পুরো নাটকটি দেখতে হবে।” তিনি আরও জানান, নাটকটির মাধ্যমে সমাজের বাস্তবতা এবং জাতিগত বৈষম্যের মাঝেও ভালোবাসার টানাপোড়েন তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

 

নাটকটি বর্তমানে ‘বিগ বস ড্রামা’ ইউটিউব চ্যানেলে প্রচারিত হচ্ছে। এতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আপন চৌধুরী, তাবাসসুম মারিয়া, মিলন ভট্টাচার্য, শিখা মৌ সহ আরও অনেকে।

 

নাটকটির দৃষ্টিনন্দন সিনেমাটোগ্রাফি করেছেন ডিওপি মহি শান্ত। গল্প ও চিত্রনাট্য রচনা করেছেন পরিচালক রাহাত নলী নিজেই এবং সংলাপ লিখেছেন সুব্রত বিশ্বাস।

একজন তরুণ নির্মাতা হিসেবে দর্শকদের ইতিবাচক ও নেতিবাচক উভয় ধরনের মতামতকে গুরুত্ব দেন বলে জানান রাহাত নলী। ভবিষ্যতে আরও মানসম্মত ও ব্যতিক্রমী কাজ উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

 

 

সাব এডিট / সাইদ হাসান আফরান

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর