1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
সাকিবখানের প্রসাধনী প্রতিষ্ঠান রিমার্ক কোম্পানীর গেট তালাবদ্ধ করে মানব বন্ধন - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

সাকিবখানের প্রসাধনী প্রতিষ্ঠান রিমার্ক কোম্পানীর গেট তালাবদ্ধ করে মানব বন্ধন

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ২৪৬ বার পঠিত

মো. খায়রুল ইসলাম হৃদয়:
মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা প্রসাধনী প্রতিষ্ঠান রিমার্ক কোম্পানি’র রিরুদ্ধে সাধারণ মানুষের জায়গা দখলের অভিযোগ এনে কোম্পানীর গেটে তালাবদ্ধ করে আমরণ অবস্থান ও মানববন্ধন করে ভুক্তভোগী পরিবার।

গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়ন এর শান্তি নগর এলাকায় রিমার্ক কোম্পানীর গেটে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।এ সময় ভুক্তভোগী পরিবার কোম্পানীর  কর্মচারীদের প্রবেশ করতে না দিয়ে গেট তালাবদ্ধ করে রাখে।

ভুক্তভোগী পরিবারের সদস্য মৃত আদম আলীর স্ত্রী আমেনা বেগম জানান,বাবার বাড়ির জমি বিক্রি করে এনে,সেই টাকা দিয়ে অনেক কষ্ট করে কোম্পানীর পাশে তিন তলা বাড়ি করি,রিমার্ক এখানে আসার পর তিন বছরের জন্য তাঁরা এই বাড়ি ভাড়া নেয়,স্বামী মারা যাওয়ার পর ওয়ারিশ সূত্রে এই বাড়ি ও সম্পত্তির মালিক হই আমি,তিন ছেলে ও দুই মেয়ে।এর মধ্যে এক ছেলে মানসিক বিকার ও নেশাগ্রস্ত।কোম্পানীর লোকদেরও আমরা জানিয়েছি কিন্তু তাঁরা আমাদের কথা না শুনে সেই ছেলের কাছ থেকে জোরপূর্বক জমি লিখে নিয়ে এখন আমাদের বাড়ি ঘর দখল করে নিতে চাইছে,আমরা গরিব মানুষ,আমাদের আর যাওয়ার  জায়গা নেই,বাধ্য হয়েই পরিবার নিয়ে অনশণ করছি।

প্রতিষ্ঠা লগ্নের পর থেকেই কোম্পানীটির বিরুদ্ধে সাধারণ মানুষের জমি জোড়পূর্বক দখলের অভিযোগ রয়েছে এছাড়াও নিজেদের কর্মচারীদের কোম্পানীর আশেপাশে বাসা ভাড়া নেওয়া যাবে না,বৃষ্টির পানিতে নিকটস্থ বাড়িঘরে জলাবদ্ধতা সৃষ্টি হলেও প্রতিকারের কোন উদ্যোগ তাদের নেই।

এ বিষয়ে সমস্ত অভিযোগ অস্বীকার করে রিমার্ক কোম্পানীর এক্সিকিউটিভ ডিরেক্টর ফোকরান উদ্দিন বলেন,আমরা কারো জায়গা দখল করি নাই,মৃত আদম আলীর ছেলে ওসমান গনি নিজে স্ব ইচ্ছায়,স্ব জ্ঞানে সম্পূর্ণ টাকা পেয়ে,সাব রেজিস্ট্রার এর সামনে দুই শতাংশ জমি লিখে দেন,আমরা দখল করতেও যাই নাই।সেই সাথে আমাদের কোম্পানীর আশেপাশে যারাই আছে প্রত্যেকের প্রতিই আমরা সর্বোচ্চ সামাজিক দ্বায়িত্ব পালন করেছি,করবো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর