1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
শ্রীনগরে শিকলে বন্দি ১০ বছর - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

শ্রীনগরে শিকলে বন্দি ১০ বছর

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ১৪৮ বার পঠিত
শ্রীনগরে শিকলে বন্দি ১০ বছর

অন্ধকার ঘরে কাটছে মোশাররফ হোসেনের মানবেতর জীবন
স্টাফ রিপোর্টার

যেখানে পৃথিবীর আলো-বাতাস আর দশটা মানুষের মতো উপভোগ করার কথা, সেখানে এক অন্ধকার ঘরের কোণে শিকলে বাঁধা অবস্থায় কাটছে মোঃ মোশাররফ হোসেন এর জীবন। মানসিক ভারসাম্যহীনতার অজুহাতে স্বজনরা তাকে পায়ে শিকল দিয়ে বেঁধে রেখেছেন দীর্ঘ এক দশক ধরে।
ঘটনাটি ঘটেছে শ্রীরগর উপজেলার শামসিন্ধ ইউনিয়নের উত্তর সালামতি ৪ নং ওয়ার্ডে। সর্বশেষ গত ১২-৬-২০২৩ খ্রিঃ মনো বিশেষজ্ঞ ডাক্তার দেখানো হয়েছে, এ পর্যন্ত আর কোন ডাক্তার দেখানো হয় নাই।
সরেজমিনে গিয়ে দেখা যায়, একটি জরাজীর্ণ তালাবদ্ধ ঘরের মেঝের ওপর বসে আছেন ৪৭ বছর বয়সী মোশাররফ হোসেন। পরনে ছেঁড়া কাপড়, উসকোখুসকো চুল আর চোখেমুখে একরাশ শূন্যতা।
পরিবার সূত্রে জানা যায়, প্রায় ১০ বছর আগে মোশাররফ হোসেন হঠাৎ করেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। শুরুতে স্থানীয়ভাবে কবিরাজি ও সাধারণ চিকিৎসা করানো হলেও উন্নত চিকিৎসা করানো সম্ভব হয়নি। পরিবারের দাবি, শিকল খুলে দিলে তিনি সাধারণ মানুষকে মারধর করেন এবং বাড়ি থেকে পালিয়ে যান। তাই বাধ্য হয়েই তাকে এভাবে আটকে রাখা হয়েছে।
প্রতিবেশীরা জানান, এক সময় সুস্থ-সবল থাকা এই যুবকটি এখন সমাজের অবহেলার পাত্র। তাকে উন্নত কোনো মানসিক হাসপাতালে চিকিৎসা দিলে হয়তো তিনি সুস্থ হয়ে ফিরতে পারতেন। কিন্তু পরিবার চিকিৎসার ব্যয়ভার বহন করে নাই।
দীর্ঘ ১০ বছর শিকলে বন্দি থাকা এই মানুষটির মুক্তি এখন সময়ের দাবি। উপযুক্ত চিকিৎসা ও সহানুভূতি পেলে তিনি কি আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন? এই প্রশ্ন এখন স্থানীয় সচেতন মহলের।
এলাকাবাসী প্রশাসনের কাছে আকুল আবেদন জানিয়েছেন, যেন এই অভাগা যুবকটির সুচিকিৎসার ব্যবস্থা করা হয় এবং তাকে এই শিকলবন্দি জীবন থেকে মুক্তি দেওয়া হয়। মোশাররফ হোসেনের নামে বেশ কিছু জায়গা সম্পত্তি রয়েছে যার মূল্য অনেক টাকা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর