1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
লৌহজংয়ে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

লৌহজংয়ে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৩৩৫ বার পঠিত

আসাদউজ্জামান:

মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ ই এপ্রিল) সকালে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার নেছার উদ্দিন এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় সভায় বক্তব্য রাখেন লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ বক্তব্যে বলেন, মার্চ মাসে আমাদের থানায় সমনপ্রাপ্ত ছিল ৪৫ টি তার বিপরীতে ৫৭ টির মধ্যে ৭ জনকে আদালতে প্রেরণ করতে সক্ষম হয়েছি।১৩ টি মামলার রুজু করা হয়েছে তার মধ্যে ৫ টি ছিল মাদক মামলা। ইতিমধ্যে আমরা যৌথ বাহিনীর মাধ্যমে মাদকের বড় স্পট গোয়ালিমান্দ্রায় অভিযান করতে সক্ষম হয়েছি। আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আমরা পাঁচটি মামলা রুজু করতে সক্ষম হয়েছি। পাঁচটা মামলা থেকে ২১ জনকে গ্রেফতার করা হয়েছে সাথে ২২শত ৩০ পিছ ইয়াবা,২০ গ্রাম হিরোইন, ৪ গ্রাম আইস , ২৩ বোতল ফেনসিডিল, গাজা ১৮ কেজি ৬০০ গ্রাম যার আনুমানিক মূল্য ২৬ লক্ষ ৩ হাজার টাকা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। সাথে একটি ধর্ষিত মামলা হয়েছিল আমরা সেই আসামিকে ধরতে সক্ষম হয়েছি।

লৌহজং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আরাধনা রানী কর্মকার বলেন, এপ্রিল মাসে হাটভোগদিয়া গ্রামে একটি বাল্যবিবাহ প্রতিরোধ করতে সক্ষম হয়েছি। অতি দুঃখের সাথে বলতে হচ্ছে মুন্সীগঞ্জ সদরে আমাদের কর্মকর্তাবৃন্দরা বাল্যবিবাহ প্রতিরোধ করতে গিয়ে প্রচুর মার খেতে হয়েছে, মার খেয়ে হসপিটালে ভর্তি করা হয়েছে। মেয়ে পক্ষ, ছেলে পক্ষ এবং গ্রামবাসী, সংশ্লিষ্ট সচিব চেয়ারম্যান উপস্থিতিতে মার খেতে হয়েছে তাদের। তারপরে পুলিশের উপস্থিতিতেও আবার তাদের মার খেতে হয়েছে। আরেকটি উপজেলায় হয়েছে মহিলা বিষয়ক কর্মকর্তাকে আটকে রেখেছে, সেখানে ইউএনও স্যার গিয়ে তাকে উদ্ধার করেছে। আমাদের বাল্য বিবাহ ঠেকাতে গিয়ে অনেক আতঙ্কের মধ্যে থাকতে হয়। বাল্যবিবাহ নিরূপায় ২০১৭তে উপজেলার সকল সেক্টরের কর্মকর্তাদের এগিয়ে আসার কথা কিন্তু উপজেলা প্রশাসক, পুলিশ প্রশাসন ও নারী বিষয়ক কর্মকর্তা ছাড়া কেউই এগিয়ে আসে না। ইউএনও মহোদয়ের কাছে অনুরোধ সকলকে নারী ও শিশু বিষয়ে এগিয়ে আসার জন্য।

সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাহমিদা লস্কর,পদ্মা সেতু উওর থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ সাব্বির হোসেন,উপজেলা কোস্টগার্ড মোঃ আউয়াল, ও নৌ পুলিশ মোঃ মামুন মিয়া।

সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের সচিব, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর