
গজারিয়ায় ভোটগ্রহণকারীদের প্রশিক্ষণ কর্মশালা
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গনভোট- ২০২৬ উপলক্ষে গজারিয়া উপজেলার ভোটগ্রহণকারীদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের (প্রিজাইডিং অফিসার) প্রশিক্ষণ কর্মশালায় আজ বৃহস্পতিবার উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ পুলিশ সুপার, মোঃ মেনহাজুল আলম পিপিএম।
তিনি ভোটকেন্দ্রের নিরপেক্ষ পরিবেশ ও নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। নির্বাচনী মালামাল সংগ্রহ থেকে শুরু করে ভোট চলাকালীন ও ভোটগ্রহন পরবর্তী করণীয় এবং সংশ্লিষ্ট সকলের নিরাপত্তাসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর সুষ্ঠু সমন্বয় সম্পর্কে সম্যক ধারণা প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে উক্ত সভায় সম্মানিত জেলা প্রশাসক মুন্সীগঞ্জ, জেলা নির্বাচন অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, অফিসার ইনচার্জ (ওসি) গজারিয়াসহ অনেকে উপস্থিত ছিলেন।