
স্টাফ রিপোর্টার
মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার গাওদিয়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী জননেতা অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের ধানের শীষ প্রতীকের পক্ষে এক বিশাল গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গণসংযোগ কর্মসূচিতে নেতৃত্ব দেন মুন্সিগঞ্জ জেলা জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ)-এর সভাপতি রোমান রহমান খান। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা সেলিম মল্লিক ও আশরাফ খান।
এ সময় বিশেষভাবে অংশগ্রহণ করেন মুন্সিগঞ্জ জেলা জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ)-এর ১নং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সুমন এবং সহ-সভাপতি সাব্বির খান। এছাড়াও লৌহজং থানা বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা গণসংযোগে অংশ নেন।
গণসংযোগ চলাকালে নেতৃবৃন্দ সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন। পাশাপাশি তারা বিএনপির ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কার, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনকল্যাণমূলক কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন।
নেতারা বলেন, দেশের বর্তমান সংকট উত্তরণে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা জরুরি। ধানের শীষ প্রতীকই পারে জনগণের অধিকার ফিরিয়ে দিতে এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা নিশ্চিত করতে।
গণসংযোগে গাওদিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে বিপুল সংখ্যক সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। কর্মসূচি ঘিরে এলাকাবাসীর মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ইতিবাচক সাড়া দেখা যায়।