1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
সারাদেশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করার আন্দোলনের সূচনা শিমুলিয়াঘাট থেকে শুরু করা হলো -ড.আসাদুজ্জামান রিপন - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

সারাদেশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করার আন্দোলনের সূচনা শিমুলিয়াঘাট থেকে শুরু করা হলো —-ড.আসাদুজ্জামান রিপন

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ৩২৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :

অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে সারা বাংলাদেশে আন্দোলনের সূচনা আমরা শুরু করবো। অবৈধ বালু উত্তোলনের বন্ধ করতে হবে। এভাবে একটি দেশ চলতে পারে না। দেশকে একটা বিপর্যয়ের মধ্যে ফেলছে অবৈধ বালু উত্তোলনকারীরা। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নিতে হবে। হাতুরে বিদ্যায় ও অপরিকল্পিত ভাবে বালু উত্তোলনের কারণে আমাদের নদী, গ্রাম-জনপদ শেষ হয়ে যাচ্ছে। আমি অতি শিগগিরই উচ্চ আদালতে এ নিয়ে শরণাপন্ন হবো। কোন ছাড় হবে না। মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এক নাগরিক সমাবেশে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ড.আসাদুজ্জামান রিপন তার বক্তব্যে এসব বলেছেন।
তিনি আরো বলেন,শিমুলিয়ায় আমরা আন্তর্জাতিক মানের নদী বন্দর করতে চাই।শিমুলিয়ায় কাগজে কলমে নদী বন্দরের একটি ভবন থাকলেও এখানে চাঁদাবাজি হচ্ছে।শুধুমাত্র পার্কিং ইয়ার্ডের নামে ইজারা দেয়া হলেও এখানে সব দোকানপাট হোটেল হকার সব জায়গা থেকে চাঁদা তোলা হচ্ছে।এটা জুলুম।এটা চাঁদা সন্ত্রাস।এর বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে হবে।
তিনি আরো বলেন,বিএনপির বদনাম করার জন্য একটা চালাকি শুরু হয়েছে।এসব বদনামের বিরুদ্ধে আমরা লড়াই করব।দলকে যাতে বদনামি করতে যেনো না পারে সেটার জন্য লড়াই করবো।দেশের উন্নয়নের জন্য আমরা লড়াই করব।ভোটের জন্য আসাদুজ্জামান রিপন আসে না।
ড.আসাদুজ্জামান রিপন আরো বলেন,আমাদের এখানে একটি আন্তজার্তিকমানের হাসপাতাল দরকার।পদ্মা সেতুর উত্তর প্রান্তে আমরা একটি আন্তজার্তিকমানের হাসপাতাল চাই।এখানে জরুরী রোগীদের জন্য এয়ার এম্বুলেন্স উাঠানামার সুযোগ থাকে যেনো,সে ব্যবস্থা চাই।আমরা কেনো চিকিৎসার জন্য বিদেশে যাবো।দেশে উন্নয়ণ কর্মকান্ডের জন্য এগুলো আমাদের স্থানীয় দাবী।এটার জন্য একটা গণতান্ত্রিক সরকার দরকার।
তিনি অন্তবর্তীকালীন সবকারকে উদ্দেশ্যে করে আরো বলেন,দেশের উন্নয়ণ কর্মকান্ডের জন্য এসব বিষয়ে আপনারা সিদ্ধান্ত নেন। এগুলো বাস্তবায়ন করবে নির্বাচিত সবকার।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় মুন্সীগঞ্জ-২(লৌহজং-টঙ্গীবাড়ী)আসনের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটের পদ্মাপাড়ে আন্তর্জাতিক মানের কন্টেইনার পোর্ট নির্মাণে দৃশ্যমান পদক্ষেপসহ, গ্রাম-জনপদ রক্ষায় সারাদেশে অবৈধ বালু উত্তোলন বন্ধ,নদীশাসন করাসহ বিভিন্ন দাবীতে লৌহজং উপজেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হলদিয়া ইউনিয়ন বিএনপি নেতা কামাল খানের সভাপতিত্বে ও জেলা যুবদল নেতা আতাউর রহমান খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সদস্য মোশাররফ হোসেন নসু, জিয়াউল ইসলাম মাসুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের শেখ সোলায়মান তপু, কে এম রাজীব, মোহাম্মদ সুরুজ শেখ প্রমুখসহ দলীয় অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর