1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
জনগণের আস্থায় বড় জয় আব্দুস সালাম আজাদের - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

জনগণের আস্থায় বড় জয় আব্দুস সালাম আজাদের

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬০ বার পঠিত
জনগণের আস্থায় বড় জয় আব্দুস সালাম আজাদের

বিপুল ভোটে এড. আব্দুস সালাম আজাদের বিজয়, রাতে আনুষ্ঠানিক ঘোষণা

স্টাফ রিপোর্টার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এ মুন্সিগঞ্জ-2 আসনে দাপুটে জয় পেয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এড. আব্দুস সালাম আজাদ। তিনি মোট ১ লাখ ২১ হাজার ১৫৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির প্রার্থী মাজেদুল ইসলাম পেয়েছেন ৫৮ হাজার ৫৭৩ ভোট। ফলে বিশাল ব্যবধানে জয় নিশ্চিত করে মুন্সিগঞ্জ-২ আসনে বিএনপির শক্ত অবস্থান আরও দৃঢ় করেন আব্দুস সালাম আজাদ।

বৃহস্পতিবার দিনভর ভোটগ্রহণ শেষে রাতেই জেলা রিটার্নিং কর্মকর্তা সৈয়দা নূরমহল আশরাফী আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে তিনি আব্দুস সালাম আজাদকে বিজয়ী ঘোষণা করেন। ফল ঘোষণার পরপরই বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের উচ্ছ্বাস দেখা যায়।

এ আসনে আরও কয়েকজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

  • ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের প্রার্থী কে এম বিল্লাল পেয়েছেন ১৩ হাজার ৩৩৮ ভোট।

  • জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী নোমান মিয়া পেয়েছেন ২ হাজার ৮৫৭ ভোট।

  • চেয়ার প্রতীকের প্রার্থী আশিক মাহমুদ পেয়েছেন ৬৫১ ভোট।

মুন্সিগঞ্জ-২ আসনের ১৩০টি ভোটকেন্দ্রে দিনভর সরাসরি ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পাশাপাশি পোস্টাল ব্যালটের মাধ্যমেও ভোট দেন ভোটাররা। সকাল থেকেই কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিচ্ছিন্ন দু-একটি ঘটনা ছাড়া সামগ্রিকভাবে নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশেই সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বড় ব্যবধানে এই জয়কে স্থানীয়রা দেখছেন জনগণের আস্থা ও সংগঠনের শক্ত ভিত্তির প্রতিফলন হিসেবে। মুন্সিগঞ্জ-২ আসনের এই ফলাফল জেলার রাজনৈতিক অঙ্গনে নতুন বার্তা দিচ্ছে—ধানের শীষে আস্থা রেখেছেন ভোটাররা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর