1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
‎সিরাজদিখানে ওয়ারেন্টভুক্ত আসামী  তালাকপ্রাপ্তা তাসলিমা গ্রেফতার - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

‎সিরাজদিখানে ওয়ারেন্টভুক্ত আসামী  তালাকপ্রাপ্তা তাসলিমা গ্রেফতার

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৪৬ বার পঠিত
Remove term: ‎সিরাজদিখানে ওয়ারেন্টভুক্ত আসামী তালাকপ্রাপ্তা তাসলিমা গ্রেফতার ‎সিরাজদিখানে ওয়ারেন্টভুক্ত আসামী তালাকপ্রাপ্তা তাসলিমা গ্রেফতার

স্টাফ রিপোর্টার
‎
‎সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নে একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি তাসলিমা বেগমকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল আনুমানিক ৪টার দিকে উপজেলার শেখরনগর ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
‎
‎পুলিশ সূত্রে জানা যায়, সাবেক স্বামীর দায়ের করা সিআর মামলা নং-৫৮২/২৫-এর ভিত্তিতে আদালত থেকে জারি করা ওয়ারেন্ট অনুযায়ী তাকে গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন শেখরনগর ফাঁড়ির এসআই আবু কালাম আজাদ-২। গ্রেফতারের পর তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
‎
‎মামলার বাদী মাহমুল হাসান জানান, পারিবারিক বিরোধের জেরে কয়েক মাস আগে বাংলাদেশ মুসলিম পারিবারিক আইন অনুযায়ী তাদের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়। দীর্ঘ প্রায় ১৮ বছরের দাম্পত্য জীবনের পর তালাক কার্যকর হলেও, তার অভিযোগ—সাবেক স্ত্রী তাসলিমা বেগম বসতবাড়ি ছাড়তে অস্বীকৃতি জানান এবং বাড়িটি তালাবদ্ধ করে রাখেন।
‎
‎অন্যদিকে অভিযুক্ত তাসলিমা বেগমের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে আলোচনা থাকলেও পুলিশ জানিয়েছে, আদালতের নির্দেশনা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
‎
‎এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, আদালতের নির্দেশ বাস্তবায়নে তাকে অভিযান পরিচালনা করে গ্রেফতার করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর