1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরে দুই ট্রাকের সংঘর্ষ-নিহত ১ - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরে দুই ট্রাকের সংঘর্ষ-নিহত ১

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১০ বার পঠিত
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ১ আহত ১

আবু নাসের খান লিমন

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে থেমে থাকা ট্রাকের সাথে অপর ট্রাকের সংঘর্ষে শওকত বেপারী (২৩) নামে ১ জন নিহত ও মো. ইমরান মন্ডল (২৪) নামে ১ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারী ভোর আনুমানিক ৫.৪৪ ঘটিকায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার শ্রীনগর ফেরিঘাট আন্ডারপাসের উপরে এ ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত দুইটি ট্রাকের নাম্বার যথাক্রমে ঢাকা মেট্রো-ড ১৪-৩১৭৪ ও ঢাকা মেট্রো-ড ১৪-৬৭৭৪। নিহত শওকত বেপারী (২৩) শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার, কাজির হাটের দবির বেপারীর পুত্র ও আহত মো. ইমরান মন্ডল (২৪) সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার মোরদহ, বাঙ্গাল এলাকার  আব্দুল আজিজের পুত্র।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ভোর ৫.৪৪ ঘটিকার সময় সংবাদ পাই যে, ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়ে তে শ্রীনগর ফেরিঘাট আন্ডারপাসের উপরে এক্সপ্রেস রোডে মাওয়ামুখী ত্রুটি মেরামরত করণ থেমে থাকা ০১টি ট্রাকের পিছনে মাওয়ামুখী চলমান অপর ০১টি ট্রাক পিছন থেকে ধাক্কা মারে। ফলে সামনের ট্রাকের হেলপার আহত হয় ও পিছনের ট্রাকের হেলপার আটকে পাড়ে।

শ্রীনগর ফায়ার স্টেশনের সদস্যরা আটকে পড়া হেলপার কে হাইড্রলিক ইকুইপমেন্ট ব্যবহার করে উদ্ধার করে।

উদ্ধারকৃত আহতদের কে ফায়ার সার্ভিসের এ্যাম্বুলেন্স যোগে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করা হয়। শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নাফিজ ০১জন কে মৃত ঘোষনা করে।

অপর জন কে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে  উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। প্রায় এক ঘন্টা প্রচেষ্টার পর তাদেরকে উদ্ধার করা হয়।

দীর্ঘক্ষন যান চলাচল বন্ধ থাকার পরে বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর