1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  9. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  10. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  11. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  12. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক মণ্ডলী গঠিত - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা পুলিশের পরিদর্শক মোফাজ্জল হোসেনের বিদায় সংবর্ধনা লৌহজংয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত লৌহজংয়ের বেজগাঁও ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দের সুষম বণ্টনের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন  সিরাজদিখানে গণসংযোগে আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আবদুল্লাহসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা কবি ও সংগঠক বাপ্পি সাহা : সাহিত্য ও সাংস্কৃতিক আন্দোলনের এক নিবেদিত মুখ জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না : মুন্সীগঞ্জ জেলা আমির আ জ ম রহুল কুদ্দুস সিরাজদিখানের কৃতি সন্তান রমজান আহমেদের অনন্য অর্জন, দ্বিতীয়বারের মতো সম্পন্ন করলেন ৫০ কিলোমিটার আল্ট্রা রান লৌহজংয়ে আগ্নিকান্ডে তিনটি বসতঘর ভস্মীভূত  মুন্সিগঞ্জে ৮৫ বছরের বৃদ্ধা দাদীর হেলিকপ্টারে চড়ার সখ পুরন করলো প্রবাসী নাতি  মুন্সিগঞ্জে সততার অনন্য ও উজ্জল দৃষ্টান্ত স্হাপন করলো চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী সমুদ্র সাহা 

দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক মণ্ডলী গঠিত

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১২৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :
দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক মণ্ডলী গঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে দৈনিক মুন্সিগঞ্জের বার্তার কার্যালয়ে সম্পাদক মণ্ডলী গঠিত হয়। ৭ সদস্য বিশিষ্ট সম্পাদক মণ্ডলীর প্রধান সম্পাদক হিসেবে মাসিক বিক্রমপুরের সম্পাদক সৈয়দ মাহমুদ হাসান মুকুটকে নির্বাচিত করা হয়। সম্পাদক মণ্ডলীর মধ্যে রয়েছেন দৈনিক ইনকিলাব ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর জেলা প্রতিনিধি এডভোকেট মো. মঞ্জুর মোরশেদ, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি দৈনিক খবরের জেলা প্রতিনিধি আতিকুর রহমান টিপু, দৈনিক আমার দেশের জেলা প্রতিনিধি ও কুসুমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহাবুবুর রহমান, দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি আব্দুস সালাম, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি কাজী নজরুল ইসলাম বাবুল ও দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি মমিন বিশ্বাস।
দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক মো. ইকবাল হোছাইন (আশরাফ ইকবাল) বলেন মুন্সিগঞ্জের পাঠকপ্রিয় পত্রিকাটি অল্পদিনে জেলাবাসীর মন জয় করে এগিয়ে যাচ্ছে। গ্রাহকদের চাহিদা অনুযায়ী নিরবচ্ছিন্নভাবে পত্রিকাটি নিয়মিত প্রকাশিত হবে। এক ঝাঁক তরুণ, মেধাবী, শিক্ষিত ও উদ্যমী সাংবাদিক নিয়ে এগিয়ে যাচ্ছে দৈনিক মুন্সিগঞ্জের বার্তা। তথ্যবহুল নিউজ, ফিচার, প্রতিবেদন, সমাজের নানাবিধ সমস্যা, সাফল্য ও সম্ভাবনা তুলে ধরেছে পত্রিকাটি। এটি নিরপেক্ষতার দৃষ্টান্ত স্থাপন করবে বলে আশা করছি। কোন দল অথবা গোষ্ঠী কিংবা কোন ব্যক্তির স্বার্থের কাছে মাথা নত করবে না। এই অঙ্গীকারে অবিচল থেকে এগিয়ে যাবে দৈনিক মুন্সিগঞ্জের বার্তা। স্থানীয় প্রশাসন সুধী সমাজ সবসময় পত্রিকাটির সাফল্য কামনা করে নিউজ সরবরাহে সার্বিক সহযোগিতা করে আসছেন। পত্রিকাটি নিয়মিত অনলাইনে সংবাদ আপডেট ও দ্রুত সময়ের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সংবাদ পৌঁছে দিচ্ছে। প্রশাসনের আরো সহযোগিতা পেলে সহজেই এর কাঙ্খিত লক্ষ্যে পেীঁছে যাবে বলে আশা রাখি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর