
আল আমিন:
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার আড়ালিয়া গ্রামে মর্টার শেল বিস্ফোরণে গ্রামের শতাধিক বাড়ি ঘর ক্ষতিগ্রস্ত সহ ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী তুলেন এলাকার ক্ষতিগ্রস্থ পরিবার।
সরজমিনে গিয়ে জানা যায়, মর্টার শেলটি নিষ্ক্রিয় করতে মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকাল ৫ টা থেকে কাজ শুরু করে পুলিশের বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা। রাত ৮টার দিকে মর্টার শেলটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়। তবে বিস্ফোরণের তীব্রতা এতোটাই বেশি ছিল যার
কারণে গ্রামটির ঘরবাড়ি,মসজিদ ও ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। এতে এলাকার ৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবী তুলেন স্হানীয় ক্ষতিগ্রস্ত পরিবার।
এছাড়াও আফরিন(৭) নামে এক শিশুর মর্টার শেল বিস্ফোরণের সময় পায়ে আগাত পাপ্ত হয়ে আহত হন।
ঘটনার প্রত্যক্ষদর্শী আড়ালিয়া গ্রামের তরুণ উদ্যোক্তা আসিক বলেন, আমার খামারে ১৫ টি ষাড় গরু রয়েছে যা আগামী কুরবানী ঈদে বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছে কিন্তু গতকাল দূর্ঘটনায় আমার খামারে গরুগুলে বিকট শব্দে স্ট্রোক করে মুরছা খেয়ে আছে। আমি আতৎকে আছি এবং আমার দোকান তছনছ হয়ে গেছে।
সেলিম ও খুকুমণি সহ একাধিক লোক বলেন, বিস্ফোরণ ঘটিয়ে মর্টার শেলটি নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণের তীব্রতা এতটা বেশি ছিল বিস্ফোরিত এলাকা আশে পাশের প্রায় ৭০ টি বাড়ি ঘর ও বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়। আমাদের ধারনা ক্ষতির পরিমান ৫ কোটি টাকা হবে।
বিক্ষিপ্ত গ্রামবাসীরা বলেন, এত শক্তিশালী বোমা এখানে এই ভাবে নিস্ক্রিয় করা উচিত হয় নাই,আমরা ক্ষতিপূরণ দাবি করি।
উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম বলেন,আমরা ক্ষতিগ্রস্তদের তালিকার কাজ শেষ করেছি,আজ’ই তাদের প্রতিনিধিদের সাথে আলোচনা করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করে সরকারের পক্ষ থেকে পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সাহায্য সহযোগিতা করা হবে।