1. tayranabir2@gmail.com : Tayran Abir : Tayran Abir
  2. admin@munshiganjerbarta.com : admin :
  3. sayedhasanafran@gmail.com : Sayed Afran : Sayed Afran
  4. hmalamimkhan@gmail.com : al amin : al amin
  5. mdaniksheikh95@gmail.com : Anik Sheikh : Anik Sheikh
  6. asifbadhon43@gmail.com : Asif Badhan : Asif Badhan
  7. jharnacomputercenter@gmail.com : Barshan Mohammod : Barshan Mohammod
  8. muhammadsibgatullah360@gmail.com : muhammad sibgatullah : muhammad sibgatullah
  9. fjony7699@gmail.com : Forhat Jony : Forhat Jony
  10. lemonrep@gmail.com : Naser Lemon : Naser Lemon
  11. sheikhforidpolok4@gmail.com : Sheikh Polok : Sheikh Polok
  12. rhraju88994@gmail.com : Muhammad Raju : Muhammad Raju
  13. mdsejankhan12345@gmail.com : Md Sejan Khan : Md Sejan Khan
দেড় বছরেও শেষ হয়নি লৌহজংয়ের হাড়িদিয়া সড়কের সংস্কার কাজ! - দৈনিক মুন্সিগঞ্জের বার্তা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজদিখানে ভূয়া সনদ দিয়ে  গণশিক্ষা কেন্দ্র পরিচালনা করছেন মসজিদের ইমাম মোঃ হারুনুর রশিদ ‎ আগামী বুধবার  মুন্সীগঞ্জে আসছেন বিশিষ্ট ইসলামি বক্তা মোস্তাক ফয়েজী শ্রীনগরে র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি, চাকরিচ্যুত ২ সেনাসদস্যসহ গ্রেপ্তার ৭ টংগীবাড়ীতে চেতনা নাশক খাবার খাইয়ে মিশুক ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রীনগরে ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীনগরে সিরাত পাঠ ও ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাহিত্যবার্তা: বৈচিত্র্যের এক অনন্য মিলনক্ষেত্র শ্রীনগরে নাতিকে আছাড় দেওয়ার অভিযোগে ভাইরাল হওয়া দাদী গ্রেপ্তার মুন্সিগঞ্জে নির্বাচনি দায়িত্বে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন মুন্সিগঞ্জে পুলিশের ‘কুইক রেসপন্স টিম’ গঠন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

দেড় বছরেও শেষ হয়নি লৌহজংয়ের হাড়িদিয়া সড়কের সংস্কার কাজ!

দৈনিক মুন্সিগঞ্জের বার্তা ডেস্ক:
  • প্রকাশের সময় : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৬৬ বার পঠিত
দেড় বছরেও শেষ হয়নি লৌহজংয়ের হাড়িদিয়া সড়কের সংস্কার কাজ!

দেড় বছরেও শেষ হয়নি লৌহজংয়ের হাড়িদিয়া সড়কের সংস্কার কাজ!
যাতায়াতে চরম ভোগান্তি পোহাচ্ছে এলাকাবাসী
আবু নাসের খান লিমন
লৌহজং উপজেলায় প্রায় দেড় বছর পার হলেও শেষ হয়নি হাড়িদিয়া সড়কের সংস্কার কাজ। যার কারনে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এই এলাকাবাসীদের।
লৌহজং উপজেলার গাঁওদিয়া ইউনিয়ন ৩ নং ওয়ার্ড হাড়িদিয়া পশ্চিমপাড়া জামে মসজিদ রোড থেকে স্টিলের ব্রিজ সড়ক পর্যন্ত সড়ক পাকাকরণের কাজ শেষ না করেই ঠিকাদারের লোকজন উধাও হয়েছে। রাস্তা খোঁড়ার পর ইটের খোয়া ফেলে প্রায় বিশ মাসের বেশি সময় ধরে লাপাত্তা ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে চরম দুর্ভোগে পড়েছেন ওই রাসব্যবহারকারীরা।
লৌহজং উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, ২০২৩-২৪ অর্থবছরে ৬৪৫ মিটার সড়কটি সংস্কার করে সড়কটি কার্পেটিং করার জন্য বরাদ্দ হয় ৪৪ লাখ ৭১ হাজার ৭৭১ টাকা। কাজের দরপত্র পায় শাহাবুদ্দিন ট্রেডিং কোং নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
গত ২০২৪ সালের প্রথম দিকে তারা এই সড়কের কাজটি শুরু করে। কাজের শুরুতে রাস্তা খুঁড়ে ইটের খোয়া ফেলার পর ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন কাজ ফেলে চলে যান। প্রায় বিশ মাসের বেশি সময় পেরিয়ে গেলেও বাকি কাজ শেষ করার উদ্যোগ নেই ঠিকাদারের।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, রাস্তায় ঠিকাদারি প্রতিষ্ঠান কার্পেটিং এর নামে খুঁড়ে কেবল খোয়া ফেলে রেখে দিয়েছে। দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকার কারণে সেসব খোয়াও সরে গিয়ে রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বিভিন্ন ধরনের যানবাহন ঝুঁকি নিয়েই সড়কটি দিয়ে চলছে। ভ্যান, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চলাচলে সমস্যা হচ্ছে। হাড়িদিয়া গ্রামের বাসিন্দা আশ্রাফ বলেন, সড়কটি দিয়ে প্রতিনিয়ত আমাদের হাট বাজারে যেতে হয়। এ সড়ক দিয়ে প্রতিদিন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী ও প্রাথমিকের শিশুরা যাতায়াত করে। সংস্কারের কাজ শুরু হওয়ায় এলাকাবাসী অনেক খুশি হয়েছিল। কিন্তু দীর্ঘদিন রাস্তা মেরামতের কাজটি বন্ধ থাকায় গ্রামের লোকজনের চলাচলে অনেক অসুবিধা হচ্ছে। তিনি আরও বলেন, সংস্কারকাজ শুরুর আগে সড়ক দিয়ে চলাচল করতে পারতাম। এখনতো চলাই দায়। সমনে শুকনো মৌসুম, ধুলায় জনজীবন অতিষ্ঠ হয়ে পড়বে। কাজ বন্ধ করে ঠিকাদার উধাও। আমরা জরুরি ভিত্তিতে রাস্তাটি মেরামতের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

সেলিম মল্লিক নামে এই এলাকার বাসিন্দা বলেন, দীর্ঘদিন হয়ে গেলো রাস্তাটি সংষ্কারের নামে ঠিকাদারের লোকজন কাজ ফেলে চলে গেছে। এর আগে বৃষ্টিতে রাস্তার অনেক অংশে খোয়া সরে সাইট ভেঙে গেছে মাঝে মাঝে বড় বড় গর্ত হয়ে গেছে। এই শুকনো মৌসুমে ধুলায় অতিষ্ঠ আশে পাশের মানুষ। সড়কটি দ্রুত সংস্কার কাজ না করলে সামনে মৌসুমে বৃষ্টিতে আরো বড় বড় গর্তে পরিনত হবে।
এই সড়কের নিকটতম বাসিন্দা মিন্টু বলেন, ঠিকাদার দীর্ঘদিন ধরে সড়কটি ছেড়াবেড়া করে পেলে রেখে এখন শুনছি উধাও হয়ে গেছে, তাই মাদ্রাসা ছাত্রদের ও আমাদের চলাচলে খুবই কষ্ট হচ্ছে।
লৌহজং উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. রেজাউল ইসলাম বলেন, ঠিকাদারের সাথে কথা হয়েছে। নির্বাচনের জন্য কাজ করতে বিলম্ব করেছে, তবে কিছুদিনের মধ্যেই কাজ শুরু করবে বলে সে জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর