
ফরহাদ হোসেন জনি:
শ্রীনগরে “প্রোগাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) ” প্রোগ্রামের আওতায় কৃষক পর্যায়ে দিনব্যাপী উত্তম কৃষি চর্চা(GAP)সার্টিফিকেশন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ৩০এপ্রিল বেলা ৯টা থেকে দিনব্যাপী শ্রীনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে শ্রীনগর কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।মোট ২৫ জন কৃষককে এ উত্তম কৃষিচর্চা বিষয়ক প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর অতিরিক্ত উপ পরিচালক শান্তনা রানী,এ ই ও মাইন উদ্দীন সাদ,শ্রীনগর উপজেলা কৃষি কর্মকর্তা মোহসিনা জাহান তোরণ,অতিরিক্ত কৃষি কর্মকর্তা সুমাইয়া আফরোজ প্রমুখ।